নতুন সমর্পণ মূল্যবিধি IRDAI-এর! বর্তমান জীবন বিমা পলিসিধারীরা কতটা সুবিধা পাবেন?

আইআরডিএআই বেশ কিছু সংশোধনের পরে জীবন বিমা পলিসি সমর্পণ মূল্যের ওপর নতুন প্রবিধান প্রকাশ করেছে। এর আগে ২০২৩-এর ডিসেম্বরে যে খসড়া দেওয়া হয়েছিল, সেখানে পলিসি হোল্ডারদের জন্য বেশি সমর্পণমূল্যের প্রস্তাব করা হয়েছিল। তবে বুধবার জারি করা চূড়ান্ত বিজ্ঞপ্তিতে ওই মানগুলিকে কিছুটা সংশোধন করা হয়েছে। যদিও তা এখনকার যে হার রয়েছে, তার থেকে বেশি।

সাধারণভাবে একটি পলিসি সমর্পণ করার অর্থ হল মেয়াদ শেষ হওয়ার আগে সম্পূর্ণরূপে প্রত্যাহার করা বা পলিসি বাতিল করা। সমর্পণের মূল্য, সমর্পণের পরে দেওয়া হয় তা সাধারণভাবে গ্যারান্টেড সমর্পণ মূল্য (GSV) বা বিশেষ সমর্পণ মূল্য (SSV)-র থেকে বেশি।

money

বর্তমানে পলিসিধারীরা মেয়াদ চলাকালীন যে কোনও সময়ে তাদের পলিসি সমর্পণ করতে পারেন। তবে সেখানে শর্ত থাকে দুই বছরের প্রিমিয়াম পরিশোধ করতে হবে। সেই সময়ের আগে তা সমর্পণ করলে মূল্য অনেকটাই বেশি পড়ে যায়, সেখানে ফেরও পাওয়া যায় না।

বুধবার, আইআরডিএআই-এর জারি করা সার্কুলারে বলা হয়েছে, যদি পলিসিধারী কোনও এক বছরের পুরো প্রিমিয়াম দেন, তাহলে তিনি একবছর পরে গণনা করা বিশেষ সমর্পণ মূল্য (SSV) অনুযায়ী দেওয়া হবে। এটা পলিসি হোল্ডারদের জন্য সুসংবাদও বটে। কারণ বর্তমান নি.য়ম অনুযায়ী প্রথম বছরের শেষে কোনও সমর্পণ মূল্য দেওয়া হয় না।

নতুন নিয়ম অনুসারে, বিমাকারীদের অবশ্যই নিশ্চিত করতে হবে বিশেষ সমর্পণ মূল্য (SSV) অন্তত পক্ষে সমস্ত আনুষঙ্গিক পরিস্থিতি, পরিশোধিত ভবিষ্যত বেনিফিট এবং অর্জিত কিংবা অর্পিত বেনিফিটগুলির জন্য প্রত্যাশিত বর্তমান মূল্যের প্রত্যাশিত মূল্যের সমান হতে হবে। এই গণনায় সুদের হার ১০ বছরের জি সেক প্লাস ৫০ বেসিস পয়েন্টে বর্ধিত অঙ্ক অতিক্রম করতে পারবে না।

উদাহরণ হিসেবে বলা যায়, যদি কারও ১০ বছরের এক লক্ষ টাকার পলিসি থাকে, যার বার্ষিক প্রিমিয়াম ১০ হাজার টাকা এবং একটি পলিসি বোনায় ৫০ হাজার টাকা, তার পরিশোধিত বিমাকৃত সমষ্টির বর্তমান মূল্য এবং ভবিষ্যতের বোনাস, নতুন প্রবিধান অনুযায়ী ৭৮২৩৪ টাকা অর্থাৎ ৭৮ শতাংশ হবে।

একটি বিমা পলিসির পরিশোধিত মূল্য প্রিমিয়াম প্রদানের অনুপাতের ওপরে নির্ভর করে। এটি নিম্নলিখিত সূত্র ব্যবহার করে গণনা করা হয়।
পরিশোধিত মূল্য= যে বছরের জন্য প্রিমিয়াম প্রদান করা হয়েছে/মোট পলিসির মেয়াদ x মোট বিমাকৃত অর্থ

এই নতুন প্রবিধানগুলি গ্রাহকদের জন্য সামগ্রিক সমর্পণ মূল্য বৃদ্ধি করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বিমা সংস্থাগুলিকে আইআরডিএআই-এর তরফে বিষয়টি ৩০ সেপ্টেম্বর, ২০২৪-এর মধ্যে কার্যকর করতে বলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+