অনুসরণ আধারকে! বিমাতেও এবার ইউনিক নম্বর, সুবিধা টিপিএ নির্বাচনেও
আধার নম্বরের মতো এবার বিমার জন্যও হবে ইউনিক নম্বর। এই নম্বরের সাহায্যে বিমাকারীর সম্পর্কে প্রয়োজনীয় সমস্ত তথ্য পাওয়া সম্ভব হবে।
আধার নম্বরের মতো এবার বিমার জন্যও হবে ইউনিক নম্বর। এই নম্বরের সাহায্যে বিমাকারীর সম্পর্কে প্রয়োজনীয় সমস্ত তথ্য পাওয়া সম্ভব হবে। স্বাস্থ্যবিমা কিংবা যানবাহনের বিমা পুনর্নবীকরণ কিংবা দাবি করার সময় ইউনিক নম্বর দিয়েই গ্রাহককে চিহ্নিত করা হবে। ফলে গ্রাহককে সেইসময় সমস্যায় পড়তে হবে না।

বিমাতেও এবার ইউনিক নম্বর
ইনসিওরেন্স রেগুলারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ আইআরডিএ সাধারণ বিমায় ইউনিক নম্বর যুক্ত করতে চলেছে। ইউনিক নম্বরের সাহায্যে বিমা সংস্থাগুলিও গ্রাহকের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। এখনও পর্যন্ত প্রতিটি বিমা সংস্থার পলিসি নম্বর অনুযায়ী আলাদা আলাদা ফর্মাটে এই তথ্য রয়েছে।

আধারকেই অনুসরণ
- বিমার পলিসি নম্বর আধারকে অনুসরণ করবে।
- পুনর্নবীকরণ কিংবা বিমার দাবি করার সময় সংখ্যাটি দিয়েই তা করতে হবে।

পলিসি হারিয়ে গেলে সুবিধা
- পলিসি হারিয়ে গেলেও এই নম্বরের মাধ্যমে সহজেই তা পাওয়া সম্ভব হবে।
- বিমার ইউনিক নম্বরটি বিমার নম্বরের ওপরে লেখা থাকবে।

বিমাকারী নিজেই তৃতীয়পক্ষ প্রশাসক বেছে নিতে পারবেন
আইআরডিএ এ মাসে বিমা প্রাপকদের উদ্দেশে জানিয়েছে, তারা এবার থেকে তৃতীয়পক্ষ প্রশাসক(টিপিএ)কে বেছে নিতে পারবেন। এই টিপিএ বিমা কোম্পানি এবং বিমা গ্রহণকারীর মধ্যস্থতা হিসেবে কাজ করে থাকে। টিপিএ বিমা গ্রহণকারীকে একটি কার্ড দেয়। যার মাধ্যমে বিমা গ্রহণকারী কোনও হাসপাতালে নগদবিহীন চিকিৎসা করাতে পারেন।












Click it and Unblock the Notifications