IRCTC Down: পুজোর টিকিট বুকিং করবেন? কিছুতেই অনলাইনে কাটা যাচ্ছে না টিকিট, কেন জেনে নিন?
সকাল থেকে হইহই কাণ্ড। কিছুতেই অনলাইনে ট্রেনের টিকিট কাটা যাচ্ছে না। অ্যাপ থেকে ডেস্কটপ কোথাও খুলছে না আইআরসিটিসির সাইট। এই নিয়ে হুলুস্থূল কাঁণ্ড সকাল থেকে। পুজোর বুকিং শুরু হয়ে গিয়েছে। সকাল থেকে সেকারণে টিকিট কাটার হুড়োহুড়ি শুরু হয়ে যায়।
অনেক চেষ্টা করেও সকাল থেকে আইআরসিটিসি(IRCTC)- অ্যাপ এবং ওয়েবসাইট খুলতে পারছিলেন না গ্রাহকরা। শেষে ময়দানে নামে েরল নিজেই। ভারতীয় রেলের পক্ষ থেকে টুইট করে জানিয়ে দেওয়া হয় টেকনিকাল ত্রুটির কারণ অনলাইন পরিষেবা এখন পাওয়া যাবে না।

তবে দ্রুত সারানোর কাজ চলছে। ট্রেনের বুকিংয়ে সব থেকে বড় প্ল্যাটফর্ম আইআরসিটিসি। তারফলে পুজোর বুকিং শুরু হয়ে গিয়েছে। সপ্তাহের মাঝধানে হঠাৎ করে রেলের টিকিট বুকিংয়ের ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। সপ্তাহের প্রথম থেকেই হঠাৎ করে বুকিং শুরু হয়ে গিয়েেছ। বুকিং পরিষেবা থমকে গিয়েছে হঠাৎ করে।
সকাল থেকে টিকিট বুকিং করতে সমস্যা হয়েছে। পুজোর আগে আরও চাপ এখন। তার মধ্যে সাইট বন্ধ হয়ে যাওয়ায় সমস্যা তৈরি হয়েছে। সারাই করতে বেশ কিছুক্ষণ সময় লাগে। তার জন্য অপেক্ষা করতে হবে সকলকেই। এই অপ্রীতিকর পরিস্থিতির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশও করেছে ভারতীয় রেল।

করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর থেকে একের পর এক ঘটনা ঘটে চলেছে রেলে। কোথাও মালগাড়ি লাইন চ্যূত হচ্ছে আবার কোথাও বন্দেভারত এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা ঘটছে। এই ঘটনাগুলির পর রেলের সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।












Click it and Unblock the Notifications