পোস্ট অফিসের এই স্কিমে একবার মাত্র বিনিয়োগ, প্রতিমাসে নিশ্চিত আয়

আয়ের ক্ষেত্রে অনেকেই শেয়ার বাজার পছন্দ করেন। বাজারের উত্থান-পতনে এই বিনিয়োগে ঝুঁকি থেকেই যায়। ফলে যাঁরা ঝুঁকি নেওয়া পছন্দ করেন না, কিন্তু বিনিয়োগের বিকল্প জায়গা বাছতে চান, যেখান থেকে নিরাপদে টাকা ফেরত পাওয়া যাবে। এমনই

আয়ের ক্ষেত্রে অনেকেই শেয়ার বাজার পছন্দ করেন। বাজারের উত্থান-পতনে এই বিনিয়োগে ঝুঁকি থেকেই যায়। ফলে যাঁরা ঝুঁকি নেওয়া পছন্দ করেন না, কিন্তু বিনিয়োগের বিকল্প জায়গা বাছতে চান, যেখান থেকে নিরাপদে টাকা ফেরত পাওয়া যাবে। এমনই একটি প্রকল্প হল পোস্ট অফিস মাসিক আয় স্কিম (post office mis scheme)।

একবার বিনিয়োগ করলে ৫ বছর আয়

একবার বিনিয়োগ করলে ৫ বছর আয়

পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্প এমন একটি স্কিম, যেখানে একবার মাত্র বিনিয়োগ করলে, সেই অ্যাকাউন্টের মেয়াদ কাল অর্থাৎ পাঁচ বছর ধরে কোনও গ্রাহক আয়ের ব্যাপারে একেবারে নিশ্চিন্ত। পাঁচ বছর ধরে প্রতিমাসে একই আয় করতে থাকবেন সেই গ্রাহক।

 অ্যাকাউন্টের জন্য যা যা লাগবে

অ্যাকাউন্টের জন্য যা যা লাগবে

এমআইএস অ্যাকাউন্ট করতে গেলে সেই গ্রাহককে কোনও নির্দিষ্ট পোস্ট অফিসে অবশ্যই একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। আইডি প্রুফের জন্য অবশ্যই আধার কার্ড বা পাসপোর্ট বা ভোটার কার্ড বা ড্রাইভ্রিং লাইসেন্স থাকতে হবে। দুটো পাসপোর্ট সাইজের ছবি লাগবে। ঠিকানা প্রমাণের জন্য সরকার প্রদত্ত আইডি কার্ড কিংবা ইউটিলিটি বিলও গ্রাহ্য করা হবে। এইসব জিনিস নিয়ে পোস্ট অফিসে গিয়ে মাসিক আয় স্কিমের ফর্মপূর্ণ করতে হবে। এই ফর্ম অনলাইনে ডাউনলোড করতে হবে। ফর্ম পূরণ করার পাশাপাশি মনোনীত ব্যক্তির নামও দিতে হবে। এই অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে ১ হাজার টাকা নগদ কিংবা চেকের মাধ্যমে জমা দিতে হবে।

নিরাপদ আয়, সরকারের গ্যারান্টি রয়েছে

নিরাপদ আয়, সরকারের গ্যারান্টি রয়েছে

এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে MIS অ্যাকাউন্ট স্থানান্তরিত করা যায়। পাঁচ বছর পূর্ব হলে, তা নতুন করে পাঁচ বছর কিংবা ৩ বছরের জন্য বাড়ানো যায়। এমআইএস অ্যাকাউন্টে নমিনির সুবিধা রয়েছে। এই স্কিমের টাকা সম্পূর্ণরূপে নিরাপদ। ভারত সরকারের গ্যারান্টিও রয়েছে এখানে।

টাকা তুলে নেওয়ার সুবিধা রয়েছে

টাকা তুলে নেওয়ার সুবিধা রয়েছে

অন্যদিকে পাঁচ বছরের আগে এই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া যায়। তবে একবছর পূর্ণ হওয়ার পরেই তা করা যায়। যদি আমানতের একবছর থেকে তিন বছরের মধ্যে টাকা তুলে নেওয়া হয়, তাহলে আপানতের ২ শতাংশ কেটে বাকিটা ফেরত দেওয়া হয়। যদি কোনও গ্রাহক অ্যাকাউন্ট খোলার ৩ বছর পরে আর ৫ বছর পূর্তের আগে টাকা তুলে নেন, তাহলে আমানতের ১ শতাংশ টাকা কেটে নেওয়া হয়।
এমআইএস-এ দুজন কিংবা তিনজন একসঙ্গে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন। সেই সময় সুদ হিসেবে পাওয়া টাকা প্রত্যেককে সমানভাবে দেওয়া হয়। আবার সব গ্রাহক যদি রাজি থাকেন, তাহলে একটি যৌথ অ্যাকাউন্ট একটি একক অ্যাকাউন্টে পরিবর্তন করা যায়। এই ধরনের কোনও অ্যাকাউন্টে পরিবর্তন করতে গেলে সবার সম্মতি সূচক একটি চিঠি জমা দিতে হয়।

সুদের হার ৬.৬%

সুদের হার ৬.৬%

এই প্রকল্পে সুদের হার বার্ষিক ৬.৬%। প্রতিমাসেই যা দেওয়া হয়। যে কোনও ভারতীয় নাগরিক পোস্ট অফিস মাসিক আয় প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+