আন্তর্জাতিক বাজারে দাম কমলেও, দেশে আরও দামী জ্বালানির মূল্য

গত ৬৬ দিনে দেশে পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) দাম বৃদ্ধি হয়েছে ৩৭ বার। এরমধ্যেই রয়েছে এদিনের মূল্যবৃদ্ধিও। এদিন দেশের বাজারে পেট্রোলে লিটার পিছু বেড়েছে ৩১-৩৯ পয়সা আর ডিজেলে লিটার পিছু বেড়েছে ৯ থেকে ১৫ পয়সা কর

গত ৬৬ দিনে দেশে পেট্রোল (petrol) ও ডিজেলের (diesel) দাম বৃদ্ধি হয়েছে ৩৭ বার। এরমধ্যেই রয়েছে এদিনের মূল্যবৃদ্ধিও। এদিন দেশের বাজারে পেট্রোলে লিটার পিছু বেড়েছে ৩১-৩৯ পয়সা আর ডিজেলে লিটার পিছু বেড়েছে ৯ থেকে ১৫ পয়সা করে। যদিও আন্তর্জাতিক বাজারে (international market) জ্বালানির মূল্য প্রায় ৫.৫%-এর মতো হ্রাস পেয়েছে গত তিন দিনে। কিন্তু দেশে তার উল্টো পরিস্থিতি।

৪ মে থেকে হিসেব

৪ মে থেকে হিসেব

সারা দেশে ভোট পর্বের শেষে দিকে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি স্থগিত ছিল। ৪ মে থেকে এই দাম বাড়তে শুরু করে। সেই থেকে পেট্রোলে ১০.১৬ টাকা এবং ডিজেলে ৮.৮৯ টাকা বৃদ্ধি হয়েছে। এদিনের দাম বৃদ্ধির পরে দিল্লিতে পেট্রোলের দাম হয়েছে লিটার পিছু ১০০.৫৬ টাকা এবং ডিজেলে ৮৯.৬২ টাকা। আর দেশের মধ্যে রাজস্থানের গঙ্গানগরে পেট্রোলের দাম সব থেকে বেশি। লিটার পিছু ১১১.৮৭ টাকা।

দিল্লির দামই দেশে বেঞ্চমার্ক

দিল্লির দামই দেশে বেঞ্চমার্ক

দিল্লিতে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের দুই জ্বালানির মূল্যই দেশে বেঞ্চমার্ক হিসেবে ধরা হয়। কেননা বিভিন্ন রাজ্যে কর ভিন্ন হওয়ায় দুই জ্বালানির মূল্য রাজ্যে রাজ্যে বিভিন্ন। আবার একই রাজ্যের বিভিন্ন শহরে জ্বালানির মূল্য ভিন্ন। তবে পেট্রোলের মূল্য দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা ও ব্যাঙ্গালোরে ১০০ পেরিয়ে গিয়েছে বুধবারেই।

আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার দাম কমেছে ৫.৫%

আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার দাম কমেছে ৫.৫%

অ্যাপেক গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে বৈঠকের কোনও নির্যাস বেরিয়ে না আসাতেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করে। সোমবার বেঞ্চমার্ক ব্রেন্টের তেলের দাম ছিল ব্যারেল পিছু ৭৭.১৬ ডলার। ২০১৮-র অক্টোবর থেকে যা সর্বোচ্চ। যদিও বৃহস্পতিবার তা নেমে হয় ৭২.৯৩ ডলার। মূল্য হ্রাসের পরিমাণ প্রায় ৫.৫%। সাধারণভাবে আন্তর্জাতিক বাজারে যদি আজ তেলের দাম বাড়ে বা কমে, তবে তা দেশের বাজারে পরিলক্ষিত হওয়ার কথা পরের দিন।

তবে এই নীতি মানা হয় না

তবে এই নীতি মানা হয় না

তবে এই নীতি মানা হয় না সাধারণভাবে। ২০ মে আন্তর্জাতিক বাজারে ব্রেন্টের এক ব্যারেল জ্বালানির মূল্য ছিল ৬৫.১১ ডলার। যা ৪৬ দিনের মধ্যে সব থেকে কম। কিন্তু তারপরের দিনই দেশে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে লিটার পিছু যথাক্রমে ১৯ ও ২৯ পয়সা করে।
গত ৬৬ দিনের জ্বালানির মূল্যবৃদ্ধির মধ্যে অবশ্য রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলে লিটার পিছু যথাক্রমে ৭৭ ও ৭৪ পয়সা করে দাম কমিয়েছে।

পেট্রোল ও ডিজেলে সরকারি করের পরিমাণ

পেট্রোল ও ডিজেলে সরকারি করের পরিমাণ

১ জুলাইয়ের নিরিখে দিল্লিতে পেট্রোলের ওপরে কেন্দ্রীয় কর হল ৩৩.২৯ শতাংশ এবং দিল্লির সরকারের কর ২৩.০৭ শতাংশ। অন্যদিকে ডিজেলের ওপরে কেন্দ্রীয় কর ৩৫.৬৬ শতাংশ আর দিল্লির সরকারের কর ১৪.৬২ শতাংশ। ২০২০-তে বিশ্বের বাজারে তেলের দাম কমলেও, কেন্দ্রীয় সরকার জ্বালানির ওপরে এক্সাইজ ডিউটি বাড়িয়ে গিয়েছে সরকারের অর্থভাণ্ডারকে পুষ্ট করতে। আর রাজ্যগুলিও কেন্দ্রকেই অনুসরণ করছে। কেননা করোনার কারণে অন্য কোনও ব্যবস্থার মাধ্যমে কর আদায় কমেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+