মাস পয়লাতেই গ্রাহকদের জন্যে বড় ধাক্কা! এক ধাক্কায় অনেকটাই কমছে ব্যাঙ্কের সুদের হার
রাত পোহালেই আরও একটা নতুন মাস। ১লা সেপ্টেম্বর থেকে একগুচ্ছ পরিবর্তন হতে চলেছে। প্রভিডেন্ট ফান্ডের নীতি থেকে জিএসটি সহ একাধিক ক্ষেত্রে পরিবর্তন ঘটতে চলেছে।
রাত পোহালেই আরও একটা নতুন মাস। ১লা সেপ্টেম্বর থেকে একগুচ্ছ পরিবর্তন হতে চলেছে। প্রভিডেন্ট ফান্ডের নীতি থেকে জিএসটি সহ একাধিক ক্ষেত্রে পরিবর্তন ঘটতে চলেছে।
তবে ব্যাঙ্ক গ্রাহকদের বড়সড় ঝটকা লাগতে চলেছে। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের সঙ্গে থাকে তাহলে আপনার জন্যে খুব একটা ভালো খবর নয়।
কারণ মাস ঘুরলেই সুদের হারে বড়সড় ধাক্কা লাগতে চলেছে। জানা গিয়েছে, সেভিংস অ্যাকাউন্টের উপর এবার কম সুদ মিলবে। ১লা সেপ্টেম্বর থেকে পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টের উপর সুদ কম দিতে চলেছে। এতে কিছুটা হলেও গ্রাহকের সঞ্চয়ের উপর বড়সড় ধাক্কা লাগতে চলেছে।

PNB সেভিংস অ্যাকাউন্টে কমবে সুদের হার
পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের তরফে গ্রাহকদের জন্যে খারাপ খবর। Punjab National Bank তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত ভাবে এই বিষয়ে জানিয়ছে।
প্রয়োজনে এই লিঙ্কে ক্লিক করে এই বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে। https://www.pnbindia.in/Interest-Rates-Deposit.html। এই ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার থেকেই সেভিংস অ্যাকাউন্টের উপর কমতে চলেছে সুদের হার।
সেভিংস অ্যাকাউন্টে বছরে ব্যাঙ্কের তরফে ৩ শতাংশ হাতে সুদ দেওয়া হত। এবার থেকে কমে হচ্ছে 2.90 শতাংশ। পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের এই সিদ্ধান্ত সমস্ত নতুন এবং পুরানো গ্রাহকদের উপর পড়তে চলেছে।

স্টেট ব্যাঙ্কের তরফেও সুদের হারে বড় ধাক্কা
সেভিংস অ্যাকাউন্টের উপর সুদের হার কমানোর ক্ষেত্রে পঞ্জাব ন্যাশানাল ব্যাংক একমাত্র নয়, এর আগে দেশের অন্যতম বৃহত্তম রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক সুদের হারে কাটছাঁট করেছে। স্টেট ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টের উপর বছরে সুদের হার কমিয়ে 2.70 শতাংশ করে দিয়েছে।
SBI এবং PNB দেশের প্রথম এবং দ্বিতীয় সবথেকে বড় ব্যাঙ্ক। কিন্তু সেভিংস অ্যাকাউন্টের সুদ দেওয়ার ক্ষেত্রে সমস্ত ব্যাঙ্কের পিছনে রয়েছে এই দুই ব্যাঙ্ক। IDBI, ক্যানারা ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা সহ বেশ কয়েকটি ব্যাঙ্ক এদের থেকে অনেক বেশি সুদ দিয়ে থাকে।
কোটাক ব্যাঙ্ক এবং indusind bank বছরে সেভিংস অ্যাকাউন্টের উপর ৪ থেকে ৬ শতাংশ হারে সুদ দিয়ে থাকে।

সরকারি ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্টের উপর সুদের হার
IDBI ব্যাঙ্ক বছরে সেভিংস অ্যাকাউন্টের উপর গ্রাহকদের তিন থেকে 3.4 শতাংশ হারে সুদ দিয়ে থাকে। ক্যানারা ব্যাঙ্কও ভালো সুদ দিয়ে থাকে। সেভিংস অ্যাকাউন্টের উপর বছরে 2.90 শতাংশ থেকে 3.20 শতাংশ হারে সুদ দিয়ে থাকে। ব্যাঙ্ক অফ বরোদা 2.75 শতাংশ থেকে 3.20 শতাংশ হারে সুদ দিয়ে থাকে। এবং পঞ্জাব এবং সিন্ধ ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টের উপর 3.10 শতাংশ হারে সুদ দিয়ে থাকে।












Click it and Unblock the Notifications