দুনিয়া জুড়ে Down ফেসবুক, হোয়াটস অ্যাপ, ইনস্টাগ্রাম
দুনিয়া জুড়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের সার্ভার ডাউন।
দুনিয়া জুড়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের সার্ভার ডাউন। এইসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ফটো আপলোড করার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। একদিকে যেখানে ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপে ফটো ডাউনলোড করতে অসুবিধা হচ্ছে, ঠিক তেমনই ইনস্টাগ্রামে স্টোরি তুলতেও সমস্যা তৈরি হয়েছে। ব্যবহারকারীরা ফেসবুকে ছবি লিঙ্ক করতে পোস্ট করতে গিয়ে সমস্যায় পড়ছেন।

ভারত সমেত বিশ্বব্যাপী ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম ডাউন। তবে ফেসবুক সম্পূর্ণ ডাউন না হলেও, এর কিছু বৈশিষ্ট্য কাজ করছে না। ফেসবুকের পাতা খোলা যাচ্ছে। কিন্তু ব্যবহারকারী কোনও ছবি আাপলোড করতে পারছেন না কিংবা ছবিও দেখতে পারছেন না। ভারত-সহ ইউরোপ, আমেরিকা, জাপান এবং আফ্রিকার দেশগুলিতে ফেসবুক ডাউন হয়ে গিয়েছে। বিশ্বজুড়ে বন্ধ ডাউনলোডিং, লগ ইন, শেয়ারিং।
হোয়াটসঅ্যাপেও সমস্যা তৈরি হয়েছে। ব্যবহারকারীরা ফটো কিংবা ভিডিও সঠিকভাবে দেখতে পারছেন না। ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে সমস্যা তৈরি হওয়ায় ব্যবহারকারীরা তাদের অসন্তোষ প্রকাশ করেছেন।












Click it and Unblock the Notifications