Inflation in India: জুলাইয়ে খুচরো মুদ্রাস্ফীতি আরও বৃদ্ধি! ছাড়াল অর্থনীতিবিদদের পূর্বাভাসকেও

Inflation in India: দেশের বার্ষিক খুচরো মুদ্রাস্ফীতি জুনের ৪.৮৭% থেকে জুলাইয়ে বেড়ে ৭.৪৪% হয়েছে। সরকারি তথ্যে এমনটাই পাওয়া গিয়েছে। উল্লেখ করা যেতে পারে অর্থনীতিবিদরা সমীক্ষায় ৬.৪০% মুদ্রাস্ফীতির পূর্বাভাস দিয়েছিলেন।এই মুদ্রাস্ফীতি গত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ।

জুনে ভোক্তা মূল্যসূচক ভিত্তিক মুদ্রাস্ফীতি ছিল ৪.৮৭ শতাংশ। জুলাইয়ে তা বেড়ে হয়েছে ৬.৭১ শতাংশ। এর আগে ২০২২-এর এপ্রিলে ৭.৭৯ শতাংশ মুদ্রাস্ফীতি রেকর্ড করা হয়েছিল। গতবছর ও এইবছর মিলিয়ে নয় মাস পরে মুদ্রাস্ফীতি ৭ শতাংশ অতিক্রম করল।

মুদ্রাস্ফীতি

গত কয়েকমাসে শাকসবজির দামের তীব্র বৃদ্ধির সঙ্গে চাল এবং গমের মতো খাদ্যশস্যের দামে তীব্র বৃদ্ধির প্রেক্ষিতে এই খুচরো মুদ্রাস্ফীতি বলে জানা গিয়েছে। উল্লেখ করা যেতে পারে, গত দুই মাসে অনিয়মিত আবহাওয়ার কারণে খাদ্যের দাম তীব্রভাবে বেড়েছে। আর এই খাদ্যের দামই মুদ্রাস্ফীতি বৃদ্ধির অর্ধেক।

টম্যাটোর মতো রান্নাঘরের প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধিও খুচরো মুদ্রাস্ফীতিতে মারাত্মকভাবে বাড়িয়েছে। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস দ্বারা প্রকাশিত তথ্যে দেখা গিয়েছে, বছরে সবজির খুচরো মুদ্রাস্ফীতি ছিল ৩৭.৪৩ শতাংশ। যেখানে শস্য ও পণ্যের মূল্যবৃদ্ধির হার ছিল ১৩ শতাংশ।

জুলাইয়ে গ্রামীণ মুদ্রাস্ফীতি আগের বছরের ৪.৭৮ শতাংশের থেকে বেড়ে ৭.৬৩ শতংশে পৌঁছে গিয়েছে। শহুরে মুদ্রাস্ফীতি ৪.৯৬ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৭.২০ শতাংশে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির হার স্থির রাখার কয়েকদিন পরেই খুচরো মুদ্রাস্ফীতির তীব্র বৃদ্ধি আরবিআই-এর কাজকে আরও কঠিন করে তুলতে পারে। তবে বলে রাখা ভাল আরবিআই-ও অগাস্টে খুচরো মুদ্রাস্ফীতি বেশি থাকবে বলে অনুমান করেছিল।

বর্তমানে টম্যাটোর দাম প্রায় একই থাকলেও সামনের দিনগুলিতে ভোজ্য তেল ও পেঁয়াজের মতো অন্য আইটেমগুলির মুদ্রাস্ফীতি বেশি হতে পারে। যে কারণে আগামী মাসগুলিতে খাদ্য সামগ্রির জন্য আরও বেশি ব্যয় করতে তৈরি থাকতে হতে পারে।

জুনের তুলনায় খাদ্য শস্য ও পণ্য (১৩.০৪%), মাছ ও মাংস (২.২৫%), ফল (৩.১৬%), ডাল (১৩.২৭%), চিনি ও মিষ্টি (৩.৭৫%)-র দাম জুলাইয়ে বৃদ্ধি পেয়েছে। আর অগাস্টের শুরুতেও খাদ্যে মূল্য খুব একটা আশাব্যঞ্জক নয়। সেই কারণে সেপ্টেম্বরে সিপিআই মুদ্রাস্ফীতি ৬.৫ শতাংশের ওপরে থাকবে বলেও মনে করছেন অর্থনীতিবিদরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+