বাজেট ২০২৫ নিয়ে শিল্পপতিরা জানালেন নিজেদের মতামত, কেন্দ্রের বাজেটকে দিলেন ‘ফাইভ স্টার’
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর্তৃক ঘোষিত ২০২৫ সালের বাজেট শিল্পপতিদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। বিশেষ করে আয়কর ছাড়, MSME ও স্টার্টআপের জন্য ক্রেডিট বৃদ্ধি এবং প্রযুক্তি তহবিল প্রতিষ্ঠার ঘোষণাগুলোকে কর্পোরেট নেতারা উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।
সাধারণ মানুষ থেকে শিল্পপতি প্রায় প্রত্যেকেই এককথায় বলছেন জনদরদী মুখী বাজেট হয়েছে এবারের বাজেট। সাধারণের কথা ভাবা হয়েছে গোটা বাজেট জুড়েই।

এক্ষেত্রে শিল্পপতিরা বাজেট ২০২৫ নিয়ে কী ভাবছেন, আসুন দেখে নিই -
উদয় কোটক (Kotak Mahindra Bank) - বাজেট নিয়ে শিল্পপতি উদয় কোটক এদিন বলেন, "স্থির আর্থিক একত্রীকরণের জন্য এটি একটি ভালো বাজেট। মধ্যবিত্তের জন্য আয়কর ছাড় একটি বড় স্বস্তি। ব্যবসা করার সহজ বৃদ্ধির পদক্ষেপগুলোকে স্বাগত জানাই"।
হর্ষ গোয়েঙ্কা (RPG Group) - বাজেট নিয়ে আরপিজি গ্রুপের কর্ণধার হর্ষ গোয়েঙ্কা বলেন, "বাজেটকে "চ্যাম্পিয়নস বাজেট" বলে প্রশংসা করাই যায়। মধ্যবিত্তের জন্য ক্রয় ক্ষমতা বৃদ্ধি এবং কাঠামোগত সংস্কারের উপর জোর দেওয়া হয়েছে। এই বাজেট ভারতকে সত্যিকারের 'বিকশিত ভারত' বা উন্নত ভারত গঠনে সহায়তা করবে"।
অনিল আগরওয়াল (Vedanta Group) - আরও এক শিল্পপতি অনিল আগরওয়াল বাজেটকে "সঠিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন" বলেছেন। তাঁর কথায়, "খনি ও কৃষিক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। উৎপাদন বৃদ্ধি, আমদানি হ্রাস এবং কোটি কোটি চাকরি তৈরির সম্ভাবনা রয়েছে। কর সংস্কারের ফলে উৎপাদন ও খনন খাতে বড় ইতিবাচক পরিবর্তন আসবে"।
মূল বাজেট ঘোষণাগুলো যেগুলো কর্পোরেটদের নজর কেড়েছে, সেগুলি হল -
- ১২ লাখ টাকা পর্যন্ত আয়কর ছাড় - মধ্যবিত্তের ব্যয়ক্ষমতা বৃদ্ধি করবে
- MSME ও স্টার্টআপের জন্য বড় পরিমাণে ক্রেডিট - নতুন ব্যবসার বিকাশে সাহায্য করবে
- খনি, কৃষি ও ইলেকট্রনিক্স উৎপাদন খাতে বিনিয়োগ বৃদ্ধি - কর্মসংস্থান বাড়াবে
- গভীর প্রযুক্তি তহবিল - ভবিষ্যৎ প্রযুক্তি ও গবেষণাকে উৎসাহিত করবে
২০২৫ সালের বাজেটকে "উন্নয়নমুখী, মধ্যবিত্ত-বান্ধব এবং বিনিয়োগকারী-সমর্থক" হিসেবে দেখা হচ্ছে। শিল্পপতিরা মনে করছেন, এই বাজেট উৎপাদন খাতের বিকাশ, কর্মসংস্থান বৃদ্ধি এবং ভারতের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ত্বরান্বিত করবে।












Click it and Unblock the Notifications