তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ার লক্ষ্যের কাছাকাছি ভারত! যা বললেন উদ্যোগপতি অনির্বাণ গুপ্ত

Union Budget 2025: তৃতীয় পর্বের মোদী সরকারের বাজেট পেশ হতে চলেছে আগামী ১ ফেব্রুয়ারি। ২০২৫-২০২৬ অর্থবছরে কেন্দ্রীয় বাজেটে থাকতে চলেছে একাধিক চমক এমনটাই আশা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ থেকে সাধারণ মানুষ। বিশেষত মূল্যবৃদ্ধি এবং কর্মসংস্থান নিয়ে এবারের বাজেটে কী কী সিদ্ধান্ত গ্রহণ হয়, সেই দিকে থাকবে বাড়তি নজর।

তবে দেশের অর্থনৈতিক পরিকাঠাময় সবথেকে উল্লেখযোগ্য ভূমিকা রাখে শিল্প ও বাণিজ্য বিভাগ। আর সেক্ষেত্রে অন্যতম একটি উপবিভাগ হল খেলনা শিল্প। ছোটদের জন্য হলেও অর্থনৈতিক এবং বাণিজ্যিক দিকে মোটেও ছোট বিষয় নয় এই শিল্প। দেশীয় অর্থনীতিতে এর ভূমিকা বিশ্লেষণ করে বাজেট (Union Budget 2025) নিয়ে কী আশা রয়েছে?

Union Budget 2025

এ বিষয়ে ওয়ান ইন্ডিয়া বাংলাকে বিস্তারিত জানালেন প্রসিদ্ধ খেলনা প্রস্তুতকারক সংস্থার কর্ণধার অনির্বাণ গুপ্ত। তিনি বলছেন, "ভবিষ্যতের কথা ভেবে বাজেট হওয়া উচিত সুদূর প্রসারী। সাধারণ মানুষকে যতটা সুবিধা দেওয়া যায় সেটি অবশ্যই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কাম্য।"

ভারতীয় অর্থনীতি এবং বাণিজ্যে খেলনা শিল্পের ভূমিকা এবং গুরুত্ব প্রসঙ্গে অনির্বাণ বাবু জানান, "আত্মনির্ভর ভারতের অন্যতম অঙ্গ হলো খেলনা শিল্প। সেই হিসেবে দেখতে গেলে কাঁচামালের মূল্য হ্রাস এবং জিএসটির ক্ষেত্রে কিছুটা রাশ টানলে সেটি আরও ভালো হয়।"

সবাই যদি একত্রে ভালো কাজ করেন তাহলে খুব তাড়াতাড়ি ভারত বিশ্বে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে উপনীত হবে বলে আশা করছেন উদ্যোগপতি অনির্বাণ গুপ্ত। ওয়ান ইন্ডিয়া বাংলার মুখোমুখি হয়ে আরও কী বললেন তিনি? দেখুন সম্পূর্ণ সাক্ষাৎকারটি।

Union Budget 2025: রইল ভিডিওটি -

বলে রাখা প্রয়োজন, গত ৭ বার বাজেট পেশ করেছেন নির্মলা সীতারমন। এবার অষ্টম বারের জন্য বাজেট পেশ করবেন। গত বছর একবার অন্তবর্তী বাজেট পেশ হয় এরপর ফের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন মোদী সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী। ফলে এবারের বাজেট পেশ তাঁর কাছে রেকর্ড। এখন দেখার আগামী ১ তারিখ অর্থাৎ শনিবার নির্মলা ঝুঁলি থেকে কি বের হয়? তাতে আশা পুরণ হবে তো? নজর থাকবে সবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+