নতুন আর্থিক বছরের শুরুতে ভারতের শেয়ার বাজার ঐতিহাসিক উচ্চতায়! রেকর্ড করল সেনসেক্স-নিফটি
সোমবার পয়লা এপ্রিল থেকে নতুন আর্থিক বছর অর্থাৎ ২০২৪-২৫-এর শুরু হয়েছে। আর এদিনই শক্তিশালী সূচনা করেছে শেয়ারবাজার। এদিন বাজার খোলার সঙ্গে সঙ্গে শেয়ারবাজার ৭৪,১০১-এ পৌঁছে যায়। বাজার খোলার কুড়ি মিনিটের মধ্যে সেনসেক্স ও নিফটি নতুন রেকর্ড তৈরি করে। এদিন উভয় সূচক সর্বকালের উচ্চতায় পৌঁছয় সকালেই।
এদিন নতুন আর্থিক বছর শেয়ার বাজারের জন্য শুভ সূচনা করেছে। বাজার খোলার পরেই সেনসেক্স ও নিফটি সর্বকালের রেকর্ড স্তর অতিক্রম করে। নিফটি ২২.৫২৯.৯৫ পয়েন্টে নতুন উচ্চতায় পৌঁছে যায়। গত সপ্তাহের শেষ ব্যবসায়িক দিনে এটি বন্ধ হয়েছিল ২২,৩২৬.৯০ পয়েন্টে। অন্যদিকে বিএসই-র সেনসেক্স ৭৪,২৫৪.৬২-এর নতুন উচ্চতায় পৌঁছে যায়। এদিন স্টক মার্কেট খোলার সঙ্গে সঙ্গে ২০৪৪ টি শেয়ার সবুজ চিহ্নে এবং ৪৪৮ টি শেয়ার লাল চিহ্নে লেনদেন শুরু করে।

নতুন আর্থিক বছরের শুরুর দিনটি ৩১৭.২৭ পয়েন্ট বা ০.৪৩ শতাংশ বৃদ্ধির সঙ্গে ৭৩,৯৬৮ পয়েন্টে শুরু হয়। অন্যদিকে নিফটি ১২৮.১০ পয়েন্ট বা ০.৫৭ শতাংশ বৃদ্ধির সঙ্গে ২২,৪৫৫ পয়েন্টে শুরু হয়। পরবর্তী সময়ে বিএসই সেনসেক্স ৭৪,২০৮-এ পৌঁছে যায়। সেখানে এদিনের বৃদ্ধি ৫৫৭ পয়েন্ট।
এদিন বিএসইতে ৩০ টি স্টকের মধ্যে মাত্র দুটি ছিল নিম্নগামী। অন্যদিকে বাকি ২৮ টি স্টক ছিল ঊর্ধ্বগামী। এদিন যে শেয়ারগুলির দাম বেড়েছে তার মধ্যে রয়েছে জেএসডব্লু স্টিল ২ শতাংশ, টাটা স্টিল ১.৭ শতাংশ, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ১.৫৫ শতাংশ, এইচডিএফসি ব্যাঙ্ক ১.২৫ শতাংশ, বাজাজ ফিনসার্ভ ১.১৫ শতাংশ, এশিয়ান পেন্টস ১.১১ শতাংশ।
এদিন নিফটিতে ৫০ টি শেয়ারের মধ্যে দুটি ছিল নিম্নগামী (ভারতী এয়ারটেল ও বাজার অটো), বাকি ৪৮ টি ছিল ঊর্ধ্বগামী। শীর্ষে থেকে যেগুলি লাভের মুখ দেখিয়েছে, সেগুলি হল জেএসডব্লু স্ট্রিল, টাটা স্টিল, শ্রীরাম ফিনান্স, অ্যাপোলো হসপিটালস এবং এল অ্যান্ড টির শেয়ার।
এদিন প্রযুক্তি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। ইনফোসিসেস শেয়ারের দাম ১.০২ শতাঁশ বৃদ্ধি পেয়ে ১৫১৩.৩৫ টাকায় লেনদেন করেছে। টিসিএস ০.৬৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৯০২.১০ টাকায় লেনদেন করেছে।












Click it and Unblock the Notifications