নতুন মাইলফলক ছুঁল সেনসেক্স, নিফটি ৫০ সর্বোচ্চ উচ্চতায়

বৃহস্পতিবার বাজার খোলার পরে বিএসই সেনসেক্স সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গিয়েছে। যা প্রথমবারের মতো ৭৯ হাজারের গণ্ডি অতিক্রম করে। অন্যদিকে নিফটি ৫০-ও ২৪ হাজারের মাইল ফলকের কাছে চলে গিয়েছে।

সকাল ১০.২৪ নাগাদ বিএসই সেনসেক্স ২৫২ পয়েন্ট বা ০.৩২ শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছে যায় ৭৮,৯২৬.১০-এ। নিফটি ৫০ ৭৩ পয়েন্ট অর্থাৎ ০.৩০ শতাংশ বেড়ে পৌঁছে যায় ২৩,৯৪১.৫০-তে। এই সময় সেনসেক্সে শীর্ষ লাভকারীদের মধ্যে ছিল আলট্রাটেক সিমেন্ট, জেএসডব্লু স্টিল, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক।

BSE Sensex

অন্যদিকে সেনসেক্স শীর্ষে পৌঁছলেও ক্ষতিগ্রস্ত হয়েছে আইটিসি, এইচডিএফসি ব্যাঙ্ক, টিসিএস, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক. এবং এশিয়ান পেন্টস।

এদিন ইক্যুইটি বাজারগুলি তাদের ঊর্ধ্মুখী প্রবণতা অব্যাহত রেখেছে। কারণ নিফটি টানা দ্বিতীয় দিনের জন্য নতুন উচ্চতায় পৌঁছেছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, যাবতীয় আশা তৈরি হচ্ছে কেন্দ্রীয় বাজেটকে ঘিরে। বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শক্তিশালী দেশীয় অর্থনীতিই শেয়ার বাজারের এই ঊর্ধ্বগতির জন্য দায়ী। তাঁরা আশাপ্রকাশ করেছেন এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকবে। তবে কেউ কেউ আবার বলছেন, বর্তমানে শেয়ার বাজারের এই ঊর্ধ্বগতি ২৪০০০ থেকে ২৪১০০-র আশপাশে গিয়ে প্রতিরোধের মুখে পড়বে।

বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান স্টক ইনডেক্সগুলি বিচ্ছিন্ন ট্রেডিং সেশনের পরে মাঝারি লাভের সঙ্গে বন্ধ হয়ে গিয়েছে। কারণ বিনিয়োগকারীরা ফেডারেল রিজার্ভের থেকে মুদ্রাস্ফীতির রিপোর্ট পাওয়া নিয়ে সতর্ক ছিলেন।

বৃহস্পতিবার বাজার খোলার পরে প্রথমের দিকে তেলের দাম কমেছে। শীর্ষ তেল গ্রাহকদের থেকে চাহিদা ধীর হওয়ায় তা উদ্বেগ বাড়িয়েছে। ইয়েন ৩৮ বছরের সর্বনিম্নের কাছাকাছি চলে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+