এপ্রিল থেকে জুনে ভারতের জিডিপি বৃদ্ধি নিম্নগামী, গত পাঁচ ত্রৈমাসিকের মধ্যে সর্বনিম্ন
দেশের জিডিপি বৃদ্ধি নিম্নগামী। এপ্রিল থেকে জুন, এই তিন মাসের জিডিপি গত পাঁচ ত্রৈমাসিকের মধ্যে সর্বনিম্ন। এই ত্রৈমাসিকের জিডিপি বৃদ্ধি ৬.৭ শতাংশে নেমে এসেছে। গত আর্থিক বছরে এই সময় জিডিপি ছিল ৭.৮ শতাংশ। এই একই সময়ের জন্য রিজার্ভ ব্যাঙ্কের অনুমান ছিল ৭.২ শতাংশ।
জিডিপি ২০২৪-২৫ আর্থিক বর্ষের প্রথম ত্রৈমাসিকে ৬.৭ শতাংশ বলে অনুমান করা হয়েছে। যেখানে ২০২৩-২৪ আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ডিজিপি ছিল ৮.২ শতাংশ। অন্যদিকে, ২০২৪ সালের এপ্রিল থেকে জুনের মধ্যে শিল্প উৎপাদন ৪.৭ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৫.২ শতাংশ হয়েছে।

অর্থনীতিবিদরা বলছেন, লোকসভা নির্বাচনের পরে সরকারি ব্যয় হ্রাসের কারণে দেশের অর্থনীতি মন্থর হয়েছে। এই সময়ে মূলধন ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। সরকার তার বাজেট প্রস্তাবের মাত্র ১৬.৩ শতাংশ এই সময়ে ব্যয় করেছে। যা আগের বছরে ছিল ২৭.৮ শতাংশ।
অর্থনীতিবিদরা বলছেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলির মূলধন ব্যয় এই সময়ে যথাক্রমে ৩৫ ও ২৩ শতাংশ সংকুচিত হয়েছে। তবে মন্দা সত্ত্বেও ভারতের অর্থনীতি টানা চতুর্থ বছরের জন্য সাত শতাংশের বেশি বৃদ্ধির হার বজায় রাখবে বলে আশা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications