Bajaj CNG Bike: বাজার কাঁপাতে আসছে Bajaj Platina 110 CNG! এত কম দাম ভাবতেও পারবেন না

Bajaj CNG Bike: টু-হুইলারের জগতে বিপ্লব! CNG ফুয়েলেই ছুটবে বাইক। সম্ভবত Platina 110 মডেলটিই সিএনজি ভেরিয়েন্টে লঞ্চ করতে পারে Bajaj। সম্প্রতি টেস্টিংয়ের সময় Bajaj Platina 110 সিএনজি ভেরিয়েন্ট প্রকাশ্যে এসেছে। যদিও এই বিষয়ে সংস্থার তরফে কিছু জানানো হয়নি।

তবে সিএনজি গাড়ির মতো CNG বাইকেও পেট্রোলের তুলনায় মাইলেজ অনেক বেশি হবে। ফলে পরিবহণ খরচ এক ধাক্কায় অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে। কিন্তু কেমন হবে Bajaj Platina 110 CNG এর ডিজাইন? সিএনজি সিলিন্ডার (Bajaj CNG Bike) বসানোর পর কী কী পরিবর্তন লক্ষ্য করা যাবে। একনজরে দেখে নিন সমস্ত তথ্য-

Bajaj Bike

  • Bajaj CNG Bike এর ডিজাইন

Bajaj Platina 110 CNG -তে বেশ কিছু পরিবর্তন (Bajaj CNG Bike) দেখা যাবে। যেমন থাকবে লম্বা সিট, CNG সিলিন্ডার, ফুয়েল ট্যাঙ্কের জায়গায় একটা বড় প্যানেল গ্যাপ থাকবে। যেখান দিয়ে পাইপের মাধ্যমে সিএনজি গ্যাস ভরা যাবে বাইকে। এমনকি বাইকে ছোট একটা পেট্রোলের ট্যাঙ্ক থাকতে পারে বলে জানা গিয়েছে। হঠাত করে যদি সিএনজি গ্যাস শেষ হয়ে যায় তাহলে পেট্রোলেও ছুটবে নয়া এই Bajaj Platina 110। ফলে এই বাইক সিএনজি এবং পেট্রোলেও ছুটবে। শুধু তাই নয়, বাইকে টিউবলেস টায়ার এবং LED ডে রেনিং লাইট থাকবে।

  • Bajaj CNG Bike এর ফিচার

Bajaj Platina 110 CNG - বাইকটিতে সম্পূর্ণ ডিজিটাল LCD ইনস্ট্রিমেন্ট ক্লাস্টার দেওয়া (Bajaj CNG Bike) হয়েছে। বাইকের হ্যান্ডেলবার অনেক বেশি আধুনিক যা দীর্ঘ রাস্তায় চালককে আরামদায়ক সফরের অনুভূতি দেবে। এছাড়াও অ্যালয় রিম ডিজাইনও দেওয়া হতে পারে। যা কিনা বাজারে থাকা Bajaj Platina 110 বাইকটিতে দেওয়া হয়েছে। এই মোটরসাইকেলে সিঙ্গল চ্যানেল ABS ( অ্যান্টি ব্রেকিং সিস্টেম ) দেওয়া হয়েছে। রয়েছে আরও আধুনিক সেফটি ফিচার।

  • Bajaj CNG Bike এর দাম

যেভাবে পেট্রোলের দাম বাড়ছে তাতে ইলেকট্রিক ভেইক্যালের চাহিদা বাড়ছে। তবে Bajaj এর Platina 110 CNG - বাইকটি নজর কাড়বে বলে মনে করা হচ্ছে। বর্তমানে Bajaj এর Platina 110 এর পেট্রোল মডেলের দাম 70,400 টাকা থেকে শুরু হয়ে টপ মডেলের দাম হবে 78,821 টাকা। দুটি ভেরিয়েন্ট এবং ছয়টি রঙের অপশন রাখা হয়েছে। এর 115 সিসির ইঞ্জিন 8.60 PS এর পাওয়ার এবং 9.81 Nm এর টর্ক জেনারেট করতে পারে। মাইলেজ প্রতি লিটারে 70 কিলোমিটার।

Bajaj CNG Bike কবে লঞ্চ হবে?

Bajaj Platina 110 CNG - বাইকটিতে আগামী ২০২৫ সালে লঞ্চ করতে পারে বলে শোনা যাচ্ছে। এক্স শোরুম (Bajaj CNG Bike) দাম হবে ৮০ হাজার টাকা। এমনটাই সংস্থা সূত্রে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+