রেকর্ড বৃদ্ধি স্টক মার্কেটে, মোদীর উপরই বাজি ধরছে শিল্পমহল! হুহু করে ঢুকছে বিদেশী লগ্নিও
লোকসভা নির্বাচন ২০১৯-এর পর নরেন্দ্র মোদী সরকারের ক্ষমতায় ফিরে আসার প্রত্যাশায় ভারতীয় স্টকে বিদেশি লগ্নি বৃদ্ধি পেয়েছে।
শিল্প মহল মনে করছে লোকসভা ভোটের পর নরেন্দ্র মোদী সরকারই ফের ক্ষমতা ফিরবে। আর সেই প্রত্যাশায় ভারতীয় স্টকে বিদেশি লগ্নির মাত্রাও বাড়ছে। যার যেরে দারুণ লাভ করেছে ভারতীয় ইকুইটিগুলি। এইভাবে চললে গত তিন বছরের মধ্যে মার্চ থেকে এপ্রিলের মধ্যেই মুখ্য ইডেক্সগুলিতে সবচেয়ে বেশি মাসিক বৃদ্ধি ঘটতে চলেছে।

এদিন সকালে বাজার খোলার সময়ে বম্বে স্টক এক্সচেঞ্জ সেনসেক্স ইনডেক্স ০.১ শতাংশ বৃদ্ধি ঘটে ৩৮,৬০২,১৩-এ পৌঁছেছে। গত আগস্ট মাস থেকে বিএসই-র সেনসেক্স ইনডেক্সে এই পরিমাণ সাপ্তাহিক বৃদ্ধি দেখা যায়নি। যদি ত্রৈমাসিক হিসেব দেখা যায় তাহলে এই বৃদ্ধি গতদুন মাস থেকে সবচেয়ে বেশি। এসই নিফটি ৫০ ইনডেক্সেও ০.১ শতাশ বৃদ্ধি হয়েছে।
বেড়েছে বিদেশী লগ্নির পরিমাণও। এই বছরের শুরু থেকে এখনও পর্যন্ত বারতীয় স্টকে ৬.৫ বিলিয়ন ডলার বিদেশী লগ্নি হয়েছে। চিন-কে বাদ দিলে এশিয়ার মধ্যে এই লগ্নির পরিমান সর্বোচ্চ।
শিল্প মহল মনে করছে লোকসভা নির্বাচনের পর কেন্দ্রে মোদীর নেতৃত্বাদীন সরকারই ফিরবে। তাই সংস্থার আয় পুনরুদ্ধারের আশা করছে তারা। মুম্বইয়ের সাইট্রাস অ্যাডভাইসার্স-এর প্রতিষ্ঠাতা সঞ্জয় সিনহা অবশ্য বলছেন আগামীদিনের আয়ই বলে দেবে লগ্নিকারীদের মূল্যায়ন কতটা সঠিক।
বিএসই-এর আওতায় থাকা ১৯টি সেক্টর ইডেক্সের ১৮টিতেই বৃদ্ধি হয়েছে। সবচেয়ে বেশি লাভ অবশ্যই টেলিকম সংস্থাগুলির স্টকে হয়েছে। বিএসই-র ৩১ টি সেনসেক্সের ২২টি ও নিফটির ৫০টি স্টকের ৩৩টিতে বৃদ্ধি হয়েছে।












Click it and Unblock the Notifications