ট্রেনের টিকিট বুকিং-এ নতুন নিয়ম! মনে রাখতে হবে কোড, না হলে আসন অনিশ্চিত
এবার থেকে ট্রেনের (train) টিকিট বুক করার আগে যাত্রীকে কোড (code) মনে রাখতে হবে। না হলে আসন পেতে সমস্যায় পড়তে পারেন। কেননা ভারতীয় রেলে (indian railways) সিট বুকিং এবং কোচ কোড-এ নিয়মের পরিবর্তন এসেছে। রেলের নতুন নিয়
এবার থেকে ট্রেনের (train) টিকিট বুক করার আগে যাত্রীকে কোড (code) মনে রাখতে হবে। না হলে আসন পেতে সমস্যায় পড়তে পারেন। কেননা ভারতীয় রেলে (indian railways) সিট বুকিং এবং কোচ কোড-এ নিয়মের পরিবর্তন এসেছে। রেলের নতুন নিয়মে বিশেষ ধরনের কোড চালু করা হয়েছে। যার মাধ্যমে কোনও যাত্রী টিকিট বুক করার সময় পছন্দের আসন বেছে নিতে পারবেন।

টিকিট বুক করার সময় কোড মাথায় রাখতে হবে
ভারতীয় রেল অনেক অতিরিক্ত কোচ চালু করতে চলেছে। এর মধ্যে এসি-থ্রি স্তরের ইকোনমি ক্লাসও অন্তর্ভুক। এই ধরনের কোচে ৮৩ টি বার্থ থাকবে। এখনও পর্যন্ত ইকোনমি ক্লাবসের এই ধরনের এসি-থ্রি কোচে সিট বুকিং-এর জন্য ভাড়া নির্ধারণ করা হয়নি।

স্পেশাল ভিস্টাডোম কোচ
পর্যটনের কথা মাথায় রেখেই রেল এই ধরনের কোচ চালু করছে। ভিস্টাডোম কোচের সব থেকে বড় বৈশিষ্ট হল ট্রেনের ভিতরে বসে যাত্রীরা বাইরের দৃশ্য দেখতে পাবেন। এই কোচের ছাদ কাঁচের। রেলে তরফে প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে, প্রতিটি রাজ্যে এই ধরনের একটি এসি ট্রেন চালানো হবে। বর্তমানে এই ধরনের ভিস্টাডোম কোচ মুম্বইয়ের দাদার থেকে গোয়ার মারগাঁও পর্যন্ত চলে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গে এই ধরনের কোচ চালুর পরিকল্পনা রয়েছে রেলের।

কীভাবে বুকিং
এই সব কোচ ও আসনগুলির কোড সম্পর্কে বিভিন্ন জোনের চিফ কমার্শিয়াল ম্যানেজারদের জানানো হয়েছে। এর মধ্যে থার্ড এসি ক্লাস, ইকোনমি কোচের বুকিং কোড হবে থ্রি-ই এবং কোচের কোড হবে এম। একইভাবে ভিস্টাডোম এসি কোচের কোড ইভি রাখা হয়েছে। কোচ কোচের বুকিং কোড কী হবে, তা একবার দেখে নেওয়া যাক।

নতুন বুকিং কোড এবং কোচ কোড
কোচ ক্লাস বুকিং কোড কোচ কোড
ভিস্টাডোম ভিএস এসি ডিভি
ভিস্টাডোম এসি ই-ভি ই-ভি
স্লিপার এসএল এস
এসি চেয়ারকার সিসি সি
থার্ড এসি থ্রি-এ বি
এসি থ্রিটিয়ার ইকোনমি থ্রি-ই এম
সেকেন্ড এসি টু-এ এ
গরিব রথ এসি থ্রি টিয়ার থ্রি-এ জি
গরিব রথ চেয়ারকার সিসি জে
ফার্স্ট এসি ওয়ান-এ এইচ
এগজিকিউটিভ ক্লাস ই-সি ই
অনুভূতি ক্লাস ই-এ কে
ফার্স্ট ক্লাস এফ-সি এফ
গতবছরে রেলের তরফ থেকে জানানো হয়েছিল করোনা পরিস্থিতির কারণে রেল স্টেশনের বুকিং কাউন্টারগুলি বন্ধ থাকবে। আইআরসিটিসি ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বুক করার কথা বলা হয়েছিল।












Click it and Unblock the Notifications