Indian Railways: ট্রেন দুর্ঘটনায় এক্স-গ্রাসিয়া বাড়ল কয়েক গুণ! বড় সিদ্ধান্ত রেল বোর্ডের
Indian Railways: ট্রেন দুর্ঘটনায় আঘাত কিংবা মৃত্যুর ক্ষেত্রে দেওয়া এক্সগ্রাসিয়ার পরিমাণ ১০ গুণ বাড়িয়েছে ভারতীয় রেল বোর্ড। এই এক্সগ্রাসিয়ার পরিমাণ শেষবার সংশোধিত হয়েছিল ২০১২-১৩ সালে। রেল বোর্ডের তরফে ট্রেন দুর্ঘটনা কিংবা অপ্রীতিকর ঘটনায় জড়িত মৃত ও আহত যাত্রীদের পরিবারকে অর্থ প্রদানের পরিমাণ সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আঠারো সেপ্টেম্বর জারি করা সার্কুলার অনুসারে, রাস্তা ব্যবহারকারীদের জন্য এক্সগ্রাসিয়ার পরিমাণও বাড়ানো হয়েছে। বিশেষ করে যাঁরা মানুষ নিয়ন্ত্রিত লেভেল ক্রসিং-এ দুর্ঘটনার শিকার হয়েছেন। ১৮ সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে।

রেল বোর্ডের সার্কুলার অনুসারে ট্রেন ও মানুষ নিয়ন্ত্রিত লেভেল ক্রসিং-এ দুর্ঘটনায় মৃতদের পরিবার এখন থেকে ৫ লক্ষ টাকা করে পাবে। গুরুতর আহতদের ২.৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। সামান্য আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা দেওয়া হবে। আগে এই টাকার পরিমাণ ছিল যথাক্রমে ৫০ হাজার, ২৫ হাজার ও ৫ হাজার টাকা।
রেল বোর্ডের সার্কুলারে আরও বলা হয়েছে, কোনও অপ্রীতিকর ঘটনায় মৃত, গুরুতর আহত এবং মাঝারি আহতদের ১.৫ লক্ষ, ৫০ হাজার ও ৫ হাজার টাকা করে দেওয়া হবে।য আগের এক্সগ্রাসিয়া স্কিমে এই টাকার পরিমাণ ছিল ৫০ হাজার, ২৫ হাজার এবং ৫ হাজার টাকা। এখানে অপ্রীতিকর ঘটনার মধ্যে সন্ত্রাসবাদী হামলা, হিংসা ও ট্রেনে ডাকাতির মতো কথা বলা হয়েছে।
ট্রেন দুর্ঘটনার ক্ষেত্রে গুরুতর আহত যাত্রীদের জন্য অতিরিক্ত এক্সগ্রাসিয়া ঘোষণা করা হয়েছে, যাঁরা ৩০ দিনের বেশি হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রতিদিন ৩ হাজার টাকা করে প্রতি ১০ দিন ছুটির শেষ তারিখে দেওয়া হবে। গুরুতর আহতের ক্ষেত্রে ছয়মাসের জন্য প্রতিদিন ১৫০০ টাকা করে দেওয়া হবে।
এছাড়াও হাসপাতালে ভর্তির পরবর্তী পাঁচমাসের জন্য প্রতি ১০ দিনের শেষে ডিসচর্জের তারিখ পর্যন্ত প্রতিদিন ৭৫০ টাকা করে দেওয়া হবে। রেল বোর্ডের তরপে স্পষ্ট করা হয়েছে, মানুষহীন ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটলে, সেই ব্যক্তি কিংবা ওভার হেডে বিদ্যুৎস্পষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে কোনও এক্স-গ্রাসিয়া দেওয়া হবে না।












Click it and Unblock the Notifications