Tatkal Rail Ticket: পয়লা জুলাই থেকে বদলাচ্ছে রেলের তৎকাল টিকিট বুকিংয়ের নিয়ম, জেনে নিয়ে আপডেট থাকুন এখনই

ভারতীয় রেলের তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে একাধিক পরিবর্তন আসছে। মূলত টিকিট বুকিংয়ে জালিয়াতি রুখতে এবং সাধারণ যাত্রীরা যাতে সহজে টিকিট পান, সেই উদ্দেশ্য পূরণের জন্য এই পরিবর্তনগুলি করা হয়েছে। এই নতুন নিয়মগুলি অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে এবং আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি হল, আইআরসিটিসির ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ থেকে তৎকাল টিকিট বুক করতে গেলে গ্রাহকের আইআরসিটিসি অ্যাকাউন্টটির আধার যাচাই হওয়া বাধ্যতামূলক। যাদের অ্যাকাউন্টের সঙ্গে এখনও আধারের তথ্য সংযুক্ত নয়, তাদের দ্রুত অ্যাকাউন্টটি সংযুক্ত করে নেওয়ার কথা বলা হয়েছে। অন্যথায়, তারা তৎকাল টিকিট বুক করতে পারবেন না।

শুধু আধার সংযুক্ত থাকলেই হবে না, ১৫ জুলাই থেকে অনলাইনে তৎকাল টিকিট কাটার সময় একটি অতিরিক্ত ওটিপি যাচাই প্রক্রিয়া যুক্ত হবে। গ্রাহকের আধারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বরে এই ওটিপি পাঠানো হবে। ওটিপি প্রবেশ করিয়ে পরিচয় নিশ্চিত করার পরেই টিকিট বুক করা যাবে। রেলওয়ের কাউন্টারে টিকিট বুক করার ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। এক্ষেত্রে বুকিংয়ের সময় গ্রাহকের দেওয়া মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে।

যাত্রীদের সুবিধা সুরক্ষিত করতে ট্রাভেল এজেন্টদের টিকিট ব্লক করা আটকাতে রেলওয়ে বেশ কিছু নতুন নিয়ম চালু করেছে। ১৫ জুলাই থেকে তৎকাল টিকিট বুকিং শুরু হওয়ার প্রথম ৩০ মিনিটের মধ্যে কোনও এজেন্ট টিকিট বুক করতে পারবেন না। এই নিয়ম অনুযায়ী, এসি ক্লাসের (1A, 2A, 3A, CC, EC) টিকিটের জন্য সকাল ১০ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত এজেন্টরা টিকিট বুক করতে পারবেন না। নন-এসি ক্লাসের (SL, 2S) টিকিটের জন্য সকাল ১১ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত এজেন্টরা টিকিট বুক করতে পারবেন না।

রেলের মতে, এই পদক্ষেপের ফলে সাধারণ যাত্রীরা টিকিট পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। একইসঙ্গে এজেন্ট বা সফটওয়্যার ব্যবহার করে টিকিট ব্লক করার প্রবণতাও কমবে।

তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে কিছু অতিরিক্ত তথ্য যাত্রীদের জেনে রাখা প্রয়োজন। যেমন এসি ক্লাসের তৎকাল টিকিট বুকিং শুরু হয় সকাল ১০টায় এবং নন-এসি ক্লাসের টিকিট বুকিং শুরু হয় সকাল ১১টায়। যাত্রার দিনের এক দিন আগে এই টিকিট বুক করা যায়। একটি পিএনআর (PNR) নম্বরের মাধ্যমে সর্বাধিক ৪ জন যাত্রীর জন্য তৎকাল টিকিট বুক করা যেতে পারে।

এছাড়া নিশ্চিত তৎকাল টিকিট বাতিল করলে সাধারণত কোনও রিফান্ড পাওয়া যায় না। তবে আরএসি বা ওয়েটলিস্টেড তৎকাল টিকিট ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে বাতিল করলে কিছু চার্জ কেটে বাকি টাকা রিফান্ড পাওয়া যায়। তৎকাল টিকিটের জন্য মূল ভাড়ার ওপর ১০% থেকে ৩০% পর্যন্ত অতিরিক্ত চার্জ নেওয়া হয়। স্লিপার ক্লাসের জন্য মূল ভাড়ার ১০ শতাংশ এবং এসি ক্লাসের জন্য ৩০ শতাংশ বেশি টাকা লাগে।

যে সমস্ত যাত্রীরা জুলাই মাস বা তার পরে তৎকাল টিকিট বুক করার পরিকল্পনা করছেন, তাদের জন্য কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন। সেগুলি হল- টিকিট বুক করার আগে যাত্রীরা অবশ্যই দেখে নেবেন তাদের আইআরসিটিসি অ্যাকাউন্টটি আধারের সঙ্গে সংযুক্ত এবং যাচাই করা কিনা। আধার কার্ডের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বরটি সচল রাখতে হবে, যাতে ওটিপি পেতে কোনও সমস্যা না হয়।

তৎকাল টিকিট বুকিং ব্যবস্থাকে আরও বেশি করে স্বচ্ছ এবং সুরক্ষিত করার জন্য রেলওয়ে এই পদক্ষেপ নিয়েছে। এর ফলে সাধারণ মানুষের রেলের টিকিট নিয়ে হয়রানি কম হবে বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+