Indian Railway Rules: ট্রেনে কোনও সমস্যা? যাতায়াতের আগে এই নিয়মগুলো জানা জরুরি
ভারতীয় রেল হল দেশের লাইফ লাইন। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। সেই ট্রেনে ভ্রমণের কিছু নিয়ম কানুন রয়েছে। ট্রেনে ভ্রমণের সময় এইসব নিয়ম কানুন সম্পর্কে সচেতন থাকা জরুরি।
যাত্রীদের সুবিধার্থে কিছু নিয়ম করেছে রেল। নিয়মকানুন সম্পর্কে সচেতন থাকলে সেই যাত্রী ভ্রমণের সময় আর কোনও সমস্যায় পড়বেন না। একনজরে জেনে নেওয়া যাক নিয়মগুলো সম্পর্কে।

ট্রেনে ভ্রমণের সময় টিটিই রাত দশটার পরে কোনও যাত্রীর কাছে টিকিট চাইতে পারেন না। অন্যদিকে সকাল ছটার পরে আবার টিকিট চেট করতে পারেন টিটিইরা।
দূরপাল্লার ট্রেনে যাওয়ার সময় যেসব যাত্রীরা মাঝের বার্থ পান, তাঁরা সেটি শুধুমাত্র রাত দশটা থেকে সকাল আটটা পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
ট্রেনে ভ্রমণের সময় রাত দশটা থেকে সকাল ছটার মধ্যে বেশি জোরে কথা বলা, কিংবা গান শোনা কঠোরভাবে নিষিদ্ধ। এই ভুলে সেই যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
ভ্রমণের সময় কোনও দরকার ছাড়াই চেন টানলে সেই যাত্রী বড় সমস্যায় পড়তে পারেন। ট্রেনে আগুন, দুর্ঘটনা, মেডিকেল এমারজেন্সি কিংবা বৃদ্ধ বা শিশু ট্রেন থেকে হারিয়ে যাওয়ার মতো জরুরি পরিস্থিতি তৈরি হলে চেন টানা যাবে। কোনও যাত্রী কোনও কারণ ছাড়াই ট্রেনের চেন টানলে, জরিমানা ছাড়াও জেল হতে পারে।
ট্রেনে প্যাকেটজাত খাবার বিক্রির ক্ষেত্রে এমআরপির থেকে বেশি টাকা নেওয়া যাবে না। অন্যথায় রেলের কাছে অভিযোগ জানানো যাবে। এই ধরনের অভিযোগে রেল সেই বিক্রেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে। এমন কী লাইসেন্সও বাতিল করতে পারে।












Click it and Unblock the Notifications