Indian Railway Free Service: বয়স ৬৫ হোক কিংবা ১৮! সকল যাত্রীকে একেবারে ফ্রি'তে এই পাঁচ সুবিধা দেয় ভারতীয় রেল
Indian Railway Free Service: প্রত্যেকদিন হাজার হাজার মানুষ ভারতীয় রেলে যাত্রা করে থাকেন! দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাত্রা করেন। কিন্তু জানেন ভারতীয় রেল একেবারে বিনামূল্যে যাত্রীদের বেশ কিছু সুবিধা দিয়ে থাকে। টিকিট কনফার্ম হলেই সেই সুবিধা পাওয়া কার্যত অধিকার।
কিন্তু বহু এমন যাত্রী আছেন যে বা যারা ভারতীয় রেলের এই ফ্রি পরিষেবার বিষয়ে কিছুই জানেন না। ফলে অধিকার থেকে বঞ্চিত হন। আসুন জানি রেলওয়ে কখন এবং কীভাবে যাত্রীদের এই সমস্ত সুবিধা প্রদান (interesting Rules) করে। কীভাবেই তা পাবেন (Indian Railway Free Service) জেনে নিন।

Indian Railway Free Service: ফ্রি'তে মিলবে bedroll
ভারতীয় রেল AC1, AC2, AC3 এর সমস্ত কোচের সব প্যাসেঞ্জারকে একটা কম্বল, একটা বালিস, দুটি বেডশিট, একটি হাতের তোয়ালে দিয়ে থাকে। একমাত্র গরীর রথে এই সুবিধা পাওয়ার জন্য যাত্রীদের ২৫ টাকা চার্জ দিতে হয়। কিন্তু সমস্ত ট্রেনের প্যাসেঞ্জাররা একেবারে ফ্রি'তে বেড রলের (bedroll) সুবিধা পাবেন। আপনি যদি আপনার ট্রেন ভ্রমণের সময় বেডরোল না পান তবে এক্ষেত্রে বঅভিযোগ করতে পারেন এবং অর্থ ফেরত দাবি করতে পারেন।
Indian Railway Free Service: ফ্রি ম্যাডিক্যাল হেল্প
ট্রেনের সফর করছেন, শরীরটা হঠাত করেই অসুস্থ বোধ করছেন। এক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেবে রেল। ফ্রিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করবে রেল। পরিস্থিতি জটিল হলে চিকিৎসার ব্যবস্থাও রেলই করবে। এজন্য সংশ্লিষ্ট যাত্রীকে ফ্রন্ট লাইন কর্মচারী, টিকিট কালেক্টর, ট্রেন সুপারিনটেনডেন্ট সহ শীর্ষ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সঙ্গে ভারতীয় রেলওয়ে আপনার জন্য পরবর্তী স্টপেজে ট্রেন দাঁড় করাবে এবং চিকিৎসা দেবে।
Indian Railway Free Service: ফ্রি ফুড
রাজধানী, দুরন্ত, শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেনে সফর করছেন, কিন্তু ট্রেন ২ ঘণ্টার উপর লেট। এক্ষেত্রে রেল ফ্রি'তে খাবার দেবে। এছাড়াও যদি আপনার ট্রেন দেরি করে এবং আপনি ভাল কিছু খেতে চান, তাহলে RE ই-ক্যাটারিং পরিষেবা থেকে ট্রেনে খাবার অর্ডার করতে পারেন।
Indian Railway Free Service: এসি রুমে বসার সুযোগ
কোনও ট্রেন থেকে নেমে যদি স্টেশনে থাকা ওয়েটিং রুমে বসতে কিংবা বিশ্রাম নিতে চান তাহলে এই সুবিধা নেওয়ার জন্য সংশ্লিষ্ট যাত্রীকে কোনও চার্জ দিতে হবে। এসি কিংবা নন এসি ওয়েটিং রুম ব্যবহারের সুযোগ মিলবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট যাত্রীকে বৈধ টিকিট কিংবা প্রমাণ্য নথি দেখাতে হবে রেল আধিকারিকদের।।
Indian Railway Free Service: ব্যবহার করা যাবে লকার রুম
আপনি কি জানেন দেশের সমস্ত বড় রেলস্টেশনে ক্লোকরুম এবং লকার রুম আছে। আর তাতে সর্বোচ্চ ১ মাস পর্যন্ত জিনিস কোনও যাত্রী চাইলে রাখতে পারেন। এজন্য যদিও খুবই সামান্য চার্জ দিতে হয় রেলকে।












Click it and Unblock the Notifications