Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Indian Railway: আর লাইনে দাঁড়িয়ে নয়, অনলাইনেই কিনতে পারেন প্ল্যাটফর্ম টিকিট! একনজরে ধাপে ধাপে প্রক্রিয়া

Indian Railway: সাধারণ মানুষের জীবনে লাইফলাইন হল ভারতীয় রেল। লোকেরা প্রায়ই আত্মীয়-বন্ধুদের নিয়ে যান রেলস্টেশনে। এই পরিস্থিতিতে প্ল্যাটফর্ম টিকিট কেনা বাধ্যতামূলক। যদি কেউ রেল স্টেশনে প্ল্যাটফর্ম টিকিটের জন্য লাইনে দাঁড়াতে না চান, তাহলে তিনি তা অনলাইনে কিনতে পারেন।

যদি লাইনে না দাঁড়িয়ে কেউ প্ল্যাটফর্ম টিকিট পেতে চান, তাহলে তা ইউটিএস অ্যাপের মাধ্যমে তা সহজেই করা যেতে পারে। রেলওয়ে ইউটিএস মোবাইল অ্যাপ চালু করেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নয়, কোনও ঝামেলা ছাড়াই অ্যাপের মাধ্যমে রেলের প্ল্যাটফর্ম টিকিট বুক করা যেতে পারে।

Indian Railway: UTS App

  • প্ল্যাটফর্ম টিকিট অনলাইনে পেতে গেলে প্রথমে মোবাইলে ইউটিএস অ্যাপ ডাউনলোড করতে হবে। নথিভুক্তির জন্য এবং আর ওয়ালেট রিচার্জ করার জন্য নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ক্রেডিট বা ডেবিট কার্ডের সঙ্গে নিজের বিবরণ লিঙ্ক করতে হবে।
  • এর পরে অ্যাপে গিয়ে প্ল্যাটফর্ম টিকিটের জন্য নিকটতম রেল স্টেশনের বিকল্প বাছতে হবে। এরপর একটি উইন্ডো খুলে যাবে, যেখানে প্ল্যাটফর্ম টিকিট বুক করার বিকল্প দেখা যাবে। সেখানে স্টেশনের নাম, অর্থপ্রদানের বিকল্প নির্বাচন করা যাবে।
  • এরপর বুক টিকিট অপশন সিলেক্ট করতে হবে। এর পরে পেমেন্ট করার সঙ্গে সঙ্গে প্ল্যাচফর্ম টিকিট আবেদনকারীর সামনে চলে আসবে। অ্যাপের শো টিকিট অপশনে এই টিকিট দেখা যাবে।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+