Gas Aadhaar Link: গ্যাস কানেকশনের সঙ্গে আধার লিঙ্কে নিচ্ছে টাকা? নম্বর দিল Indian OIL
Gas Aadhaar Link: গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে। আর তা করতে কার্যত হিমশিম অবস্থা গ্রাহকদের। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে কোথাও লিঙ্ক ফেলিওরের তো আবার কোথাও গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক করাতে মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছে বলে মারাত্মক অভিযোগ সামনে আসছে।
শুধু তাই নয়, লিঙ্ক (Gas Aadhaar Link) করাতে আসা গ্রাহকদের বিভিন্ন অছিলায় ডিলাররা গ্যাসের পাইপ থেকে শুরু করে নানারকম জিনিস গোছানো হচ্ছে বলেও অভিযোগ। একের পর এক ঘটনায় রীতিমত তিতিবিরক্ত গ্রাহকরা।

এই অবস্থায় বড় পদক্ষেপ নিল Indian OIL কতৃপক্ষ। বায়োমেট্রিক (Gas Aadhaar Link) নিয়ে চারপাশে যে সমস্ত বিভ্রান্তিকর জিনিস চলছে তা থামাতে উদ্যোগ সরকারের। শুধু তাই নয়, আধার ভ্যারিফিকেশনের (Gas Aadhaar Link) জন্য কোনও টাকা দিতে হবে না বলেও বিবৃতি দিয়ে জানাল ইন্ডিয়ান অয়েল।
যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এমনকি সমস্যা সমাধানে ইন্ডিয়ান ওয়েলের তরফে বিশেষ দল গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে। যারা পুরো বিষয়টি সরজমিনে খতিয়ে দেখবে বলে জানা যাচ্ছে।
অন্যদিকে গ্যাস -আধার লিঙ্ক (Gas Aadhaar Link) করাতে গেলে যদি কোনও টাকার ডিমান্ড করা হয় তাহলে সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটারের কাছে অভিযোগ জানানো যাবে। আর তা জানতে খোলা হল ট্রোল ফ্রি নম্বরও। সেখানে গ্রাহকরা সরাসরি ফোন করে অভিযোগ জানাতে পারবেন।
নম্বরটি হল- ১৮০০২৩৩৩৫৫৫। অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ওয়েলের তরফে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ ইন্ডিয়ান ওয়েল যে বিষয়টি (Gas Aadhaar Link) যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে তা কার্যত স্পষ্ট।












Click it and Unblock the Notifications