দ্রুতগতিতে এগোচ্ছে ভারতের অর্থনীতি! খুব তাড়াতাড়ি আমরা পৌঁছব ৫ ট্রিলিয়ন ডলারে, বললেন অর্থমন্ত্রী

৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে ভারত। ২০২৪ নাগাদ এই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে।

৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে ভারত। ২০২৪ নাগাদ এই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে। বাজেট ভাষণে এমনটাই মন্তব্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি বলেছেন, মোদী সরকার যখন ক্ষমতায় আসে, তখন দেশের অর্থনীতি চিল ১.৮৫ ট্রিলিয়ন ডলারের। পরবর্তী পাঁচবছরে তা ২.৭ ট্রিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছে।

দ্রুতগতিতে এগোচ্ছে ভারতের অর্থনীতি! খুব তাড়াতাড়ি আমরা পৌঁছব ৫ ট্রিলিয়ন ডলারে, বললেন অর্থমন্ত্রী

ভারতের অর্থনীতি এগিয়েছে ৬.৮ শতাংশ হারে। যদিও ২০১৮-১৯-এর চতুর্থাংশে তা পাঁচ বছরের সর্বনিম্ন ছিল। হার ছিল ৫.৮ শতাংশ।

মে মাসে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী। আর্থ সামাজিক সমস্যার মোকাবিলায় রাজ্যগুলিকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানিয়ছেন তিনি। পাশাপাশি ২০২৪ নাগাদ ভারতের অর্থনীতিকে ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছে দেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। মোদী বলেছিলেন, ওই লক্ষ্যে পৌঁছনোটা চ্যালেঞ্জের। তবে তা অর্জন করা সম্ভব।

এদিন নির্মলা সীতারমন বলেন. বর্তমান বছরেই ভারতের অর্থনীতি ৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছে যাবে। যা পৃথিবীতে ষষ্ঠ বৃহত্তম। পাঁছবছচর আগে ভারতের অবস্থান ছিল ১১ তম স্থানে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ১ ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছতে ভারতের সময় লেগেছিল ৫৫ বছর। আর বিজেপির পাঁচ বছরের শাসনকালে যুক্ত হয়েছে ১ ট্রিলিয়ন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী আশ্বস্ত করে বলেন, খুব তাড়াতাড়ি আমরা পাঁচ ট্রিলিয়নের অর্থনীতিতে পৌঁছে যাব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+