ভারতী এয়ারটেলকে পিছনে ফেলে দেশে দুই নম্বর রিলায়েন্স জিও
ভারতী এয়ারটেলকে পিছনে ফেলে দেশে দুই নম্বর রিলায়েন্স জিও
অন্যতম ব্যবসায়ীক প্রতিদ্বন্দ্বী ভারতী এয়ারটেলকে পিছনে ফেলে টেলিকম শিল্পে ভারতের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এল রিলায়েন্স জিও। সেই তালিকার প্রথম স্থানেই রয়েছে ভোডাফোন আইডিয়া।

মে মাস পর্যন্ত এ সংক্রান্ত একটি পরিসংখ্যান শুক্রবার প্রকাশ করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। তা থেকে পাওয়া তথ্য অনুযায়ী গত এপ্রিলেই ৩২ কোটি ৩০ লক্ষ ওয়্যারলেস গ্রাহকের সঙ্গে ৮২ লক্ষ নতুন গ্রাহক যুক্ত করতে পেরেছে ভারতের বিজনেস টাইকুন মুকেশ আম্বানির কোম্পানি।
এ খবর একদিক থেকে যেমন রিলায়েন্স জিও-র কাছে সন্তুষ্টির, তেমনই তা চিন্তার কারণ তাদের প্রতিদ্বন্দ্বীদের কাছে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার রিপোর্টে জানানো হয়েছে, গত দুই মাসে ভারতী এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার বহু গ্রাহক কানেকশন ছেড়েছেন।
ভারতী এয়ারটেল ও ভোডাফোন আইডিয়ার গ্রাহক সংখ্যা যথাক্রমে ১৫ ও ৫৭ লক্ষ করে কমেছে। এরপরও ৩৮ কোটি ৭৬ লক্ষ গ্রাহক সংখ্যার ভিত্তিতে দেশের টেলিকম সংস্থাগুলির মধ্যে এক নম্বর স্থান ধরে রাখতে পেরেছে আইডিয়া ভোডাফোন।












Click it and Unblock the Notifications