বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে 'ব্রাইট স্পট'! IMF- এর মতে, ২০২৩ সালেও ভারতের GDP গ্রোথ থাকবে ৬.১
ভারতীয় অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা IMF-এর। বাজেট পেশের আগের দিন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। IMF-এর তথ্য অনুযায়ী ভারতীয় অর্থনীতি বিকাশ কতটা?
IMF India's GDP Growth Outlook: আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন! কিছুক্ষণ পরেই ইকোনমিক সার্ভে পেশ করবেন নির্মলা সীতারমণ। আর তার আগে International Monetary Fund অর্থাৎ IMF বিশ্বের অর্থ ব্যবস্থা (Global Economy) এবং ভারতীয় অর্থনীতি (India Economy) নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
বিশ্ব অর্থ ব্যবস্থা নিয়ে IMF বলছে, ২০২৩ সালে গ্লোবাল গ্রোথ প্রথমের তুলনাতে অনেকটাই কম থাকার সম্ভাবনা রয়েছে।
IMF (अंतर्राष्ट्रीय मुद्रा कोष) ने 2023 के लिए भारत की विकास दर 6.1% रहने का अनुमान जताया। pic.twitter.com/i5mqKbipr0
— ANI_HindiNews (@AHindinews) January 31, 2023

IMF -এর পূর্বাভাস এক নজরে
IMF -এর রিপোর্ট অনুযায়ী, বিশ্ব অর্থনীতি ২০২৩ সালে 2.9 শতাংশ হারে বৃদ্ধি পাবে। যদিও ২০২২ সালে এই অনুমান 3.4 শতাংশ ছিল। তবে ২০২৪ সালে কথা আলোচনা করলে বিশ্লেষকরা বলছে বিশ্ব অর্থনীতিতে ফের একবার গতি আসতে পারে। এমনকি তা 3.1 শতাংশ হারে বাড়তে পারে বলেও মনে করা হচ্ছে। অন্যদিকে ভারতের অর্থনীতি এই ত্রৈমাসিকে, বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি হবে বলে মনে করা হচ্ছে। চলতি ত্রৈমাসিকে ভারতের অর্থনীতি 6.8 শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। যা আগামী অর্থ বছরে প্রথম তিনমাসে 6.1 শতাংশ থাকবে বলেই মনে করা হচ্ছে।

ব্রাইট স্পট!
International Monetary Fund (IMF) -এর অন্যতম অর্থনৈতিক বিশেষজ্ঞ Pierre-Olivier Gourinchas ভারতীয় অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তাঁর দাবি, অক্টোবর-ডিসেম্বর অর্থাৎ শেষ ঐমাসিক এবং জানুয়ারি থেকে মার্চ এই ত্রৈমাসিকে 6.8 শতাংশ হারে বৃদ্ধি পাবে ভারতীয় অর্থনীতি। আর এরপরে আগামী অর্থ বছরে ২০২৩-২৪ -এর প্রথম ত্রৈমাসিকে ভারতের GDP কিছুটা নীচের দিকে আসতে শুরু করবে বলে মনে করা হচ্ছে। আর তা 6.1 শতাংশ হারে বাড়তে। আর এরপরেই ভারতীয় অর্থ ব্যবস্থা বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে 'ব্রাইট স্পট' হিসাবেও কাজ করবে বলে মনে করছে International Monetary Fund। এমনকি Pierre-Olivier Gourinchas-এই প্রসঙ্গে আরও বলছেন, ২০২৫ অর্থবছরে ভারতের অর্থনীতি ফের একবার ঘুরে দাঁড়াবে। আর 6.8 শতাংশ হারে বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে এক্ষেত্রে একাধিক ফ্যাক্টারের কথা বলা হচ্ছে।

এশিয়াতে কি অবস্থা থাকবে
IMF -এর রিপোর্ট অনুযায়ী, এশিয়াতে সাল ২০২৩ এবং ২০২৪ এ যথাক্রমে 5.3 শতাংশ এবং 5.4 শতাংশ হারে গ্রোথ দেখা যাবে। তবে চিনের গ্রোথের উপর এশিয়ার গ্রোথ অনেকটাই নির্ভর করে থাকে। ২০২২ সালে চিনের কোভিড নীতির কারনে GDP-তে বড় ধাক্কা লক্ষ্য করা গিয়েছিল। এমনকি তা 4.3 শতাংশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। চিনে জানুয়ারি -মার্চ মাসের মধ্যে 0.2 শতাংশ জিডিপিতে ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি 3.0 শতাংশ পর্যন্ত বতা যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে তাৎপর্যপূর্ণ ভাবে গত ৪০ বছরের মধ্যে প্রথমবার বিশ্বের অর্থ ব্যবস্থার গ্রোথের থেকে চিনে কম GDP রিপোর্ট করা হবে। তবে ২০২৩ সালে চিনের অর্থ ব্যবস্থা 5.2 শতাংশ হারে বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications