Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India's GDP Growth: ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি? জিডিপি দর হল 6.3 শতাংশ

ফের ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি! প্রকাশ্যে এসেছে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) জিডিপির হিসাব। জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিক ক্ষেত্রে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির 6.3 শতাংশ। রিজার্ভ ব্যাঙ্ক এর আগে একট

ফের ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি! প্রকাশ্যে এসেছে চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) জিডিপির হিসাব। জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিক ক্ষেত্রে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির 6.3 শতাংশ। রিজার্ভ ব্যাঙ্ক এর আগে একটি বৈঠকে ভারতের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর একটি ইঙ্গিত দিয়েছিল। এমনকি বৃদ্ধির হার 6.3 শতাংশ থাকতে পারে বলেও জানানো হয়েছিল।

ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি!

কেন্দ্রীয় ব্যাঙ্কের অনুমান সঠিক বলেই কার্যত প্রমাণিত হল। তবে প্রথম কোয়ার্টারের তুলনায় পরিসংখ্যান কিছুটা হলেও কম। আর এটা সন্তোষজনক বলছেন বিশেষজ্ঞরা।

বলে রাখা প্রয়োজন, চলতি আর্থিক বছরের GDP এপ্রিল-জুন প্রান্তিকে 13.5 শতাংশ বৃদ্ধির হার রেকর্ড করেছে। এই সময়ে গত বছর এই হার ছিল 20.1 শতাংশ। 2021-22 (Q4FY22) অর্থবছরে চতুর্থ ত্রৈমাসিকে দেশের GDP - গ্রোথ মাত্র 4.1 শতাংশ হয়েছিল। এই সময় অর্থাৎ 2021-22 অর্থবছরে মোট জিডিপি এখনও পর্যন্ত 8.7 শত্নগশ পর্যন্ত বৃদ্ধি হয়েছে।

এই উভয় পরিসংখ্যানের পরিপ্রেক্ষিতে, চলতি আর্থিক বছরের এপ্রিল-জুন প্রান্তিকের পরিসংখ্যান রীতিমত স্বস্তি দিচ্ছে। NSO-এর তরফে জারি করা রিপোর্ট অনুযায়ী, ২০২১-২২ এর জুলাই-সেপ্টেম্বরে জিডিপি গ্রোথ 8.4 শতাংশ পর্যন্ত বৃদ্ধি হয়েছিল। অর্থনৈতিক কারবারীরা মনে করেছিল, এপ্রিল-জুন প্রান্তিকে রেকর্ড করা 13.5 শতাংশ বৃদ্ধির হারে অর্ধেক হবে। চলতি আর্থিক বছরেই এমন অবস্থা হবে বলে মনে করা হয়েছিল।

যদিও করোনা প্রভাব কাটিয়ে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় অর্থনীতি। সেই সময়ে কার্যত বড়সড় ধাক্কা খেয়েছিল অর্থনীতি। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তবে এই কোয়ার্টারে খরচ সরকারের অনেকটাই বেড়েছে। বিশেষ করে রেল পথ নির্মাণ কিংবা সড়ক পথ তৈরিতে সরকারের খবর বাড়ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+