চলতি বছরেই ভারতের আর্থিক বৃদ্ধি ৭.২%, রিপোর্ট এডিবি'র

চলতি অর্থ বর্ষেই ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ৭.২ শতাংশ হবে বলে জানিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা এডিবি।

চলতি অর্থ বর্ষেই ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ৭.২ শতাংশ হবে বলে জানিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা এডিবি। ব্যবহারিক আয় বৃদ্ধি, কৃষকদের রোজগার বৃদ্ধি, নিম্ন পলিসি রেট, অভ্যন্তরীন চাহিদা বৃদ্ধির জেরেই এমন ঘটনা বলে এক ফ্ল্যাগশিপ রিপোর্টে জানিয়েছে এডিবি। একই কারণে, ২০২০ সালে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ৭ থেকে ৭.২ শতাংশে পৌঁছবে বলে ওই রিপোর্টে জানানো হয়েছে।

চলতি বছরেই ভারতের আর্থিক বৃদ্ধি ৭.২%, রিপোর্ট এডিবির

উল্লেখ্য, ২০১৭-র অর্থ বর্ষেও ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ৭.২ শতাংশ হয়েছিল। কিন্তু কৃষির উৎপাদনে ঘাটতি এবং ব্যবহারিক আয় বৃদ্ধি থমকে যাওয়ায়, ২০১৮ সালে তা কমে হয়েছিল ৭ শতাংশ। এক বছরের মধ্যেই ফের অর্থনৈতিক বৃদ্ধির উত্থান জোরাল হওয়ার সম্ভাবনাকে বড় সাফল্য হিসেবেই দেখছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা এডিবি।

বিশ্ব পরিবেশ ও সেমিকনডাক্টর এক্সপোর্টে দুর্বলতার জেরে, চলতি অর্থ বর্ষে বৈদেশিক চাহিদা কম থাকলেও ২০২০ সালে পরিস্থিতি পুনরুদ্ধার করা সম্ভব বলে জানিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা এডিবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+