২০১৯-এও আর্থিক বৃদ্ধিতে বিশ্বে প্রথম ভারত, জানাল রাষ্ট্রসঙ্ঘ

এবছরও আর্থিক বৃদ্ধিতে বিশ্বের সব উন্নত দেশকে টেক্কা দিতে চলেছে ভারত। রাষ্ট্রসঙ্ঘের তরফে এক রিপোর্টে জানানো হয়েছে, ২০১৯-এ ভারতের আর্থিক বৃদ্ধি ৭ শতাংশে পৌঁছবে।

এবছরও আর্থিক বৃদ্ধিতে বিশ্বের সব উন্নত দেশকে টেক্কা দিতে চলেছে ভারত। রাষ্ট্রসঙ্ঘের তরফে এক রিপোর্টে জানানো হয়েছে, ২০১৯-এ ভারতের আর্থিক বৃদ্ধি ৭ শতাংশে পৌঁছবে। এমনকী ২০২০ সালে সেই বৃদ্ধির হার আরো বেড়ে ৭.১ শতাংশে পৌঁছতে পারে বলেও পূর্বাভাস রাষ্ট্রসঙ্ঘে অর্থনৈতিক বিশেষজ্ঞদের।

২০১৯-এও আর্থিক বৃদ্ধিতে বিশ্বে প্রথম ভারত, জানাল রাষ্ট্রসঙ্ঘ

উল্লেখযোগ্যভাবে চলতি অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধি ০.৬ শতাংশ কমেছে বলেই রাষ্ট্রসঙ্ঘের তরফে প্রকাশিত ওই রিপোর্টে দাবি করা হয়েছে। তা সত্ত্বেও ভারত আর্থিক বৃদ্ধিতে চিন, আমেরিকাকে পিছনে ফেলে এক নম্বর জায়গা ধরে রাখতে পারছে, এমন খবরে কিছুটা আশ্চর্যই হয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। যদিও চলতি অর্থবর্ষে ভারতে জিডিপি বা মোট অভ্যন্তরীন উৎপাদন ৭.৪ শতাংশ থেকে কমবে বলেই রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে আশঙ্কাপ্রকাশ করা হয়েছে।

বিশেষজ্ঞদের কথায়, শক্তিশালী অভ্যন্তরীন খরচ ও বিনিয়োগের জন্যই ভারতের আর্থিক বৃদ্ধি দক্ষিণ এশিয়ার তুলনায় দুই তৃতীয়াংশ বেড়ে ২০১৮ সালে ৭.২ শতাংশ হয়। এক সমীক্ষা জানাচ্ছে, বিশ্ব জুড়ে ২.৭ শতাংশ আর্থিক বৃদ্ধিকেও ছাপিয়ে গেছে ভারতের অর্থনীতি। একে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের জয় হিসেবেই দেখছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+