২০১৮-১৯ আর্থিক বর্ষে রেকর্ড এফডিআই সংগ্রহ ভারতের
২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত রেকর্ড এফডিআই সংগ্রহ ভারতের। ৬৪.৩৭ বিলিয়ন মার্কিন ডলারে এফডিআই সংগ্রহ করেছে ভারত।
২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত রেকর্ড এফডিআই সংগ্রহ ভারতের। ৬৪.৩৭ বিলিয়ন মার্কিন ডলারে এফডিআই সংগ্রহ করেছে ভারত। এর আগে কখনও এই বিপুল পরিমাণ এফডিআই সংগ্রহ হয়নি। এই সাফল্যকে অবশ্য মোদীর কৃতিত্ব বলেই দাবি করবে বিজেপি। কারণ এর আগে কখনও এই বিপুল পরিমাণে সরাসরি বিদেশি বিনিয়োগ ভারতে হয়নি। মোদীর বিদেশ সফর নিয়ে যাঁরা কটাক্ষ করেছিলেন তাঁদের এবার জবাব দিতে ছাড়বে না বিজেপি।

কারণ শুধু মাত্রা ২০১৮-১৯ আর্থিক বর্ষে ৬৪.৩৭ বিলিয়ন মার্কিন ডলার বিদেশি বিনিয়োগ হতে পারে ভারতে আগে কখনও ভাবতেই পারত না সরকার।
এর কৃতিত্ব নাকি বাণিজ্য প্রচার দফতর বা ডিপিআইআইটির। কারণ তারা দেশের বিনিয়োগের সুপরিকাঠামো নিয়ে সাফল্যের সঙ্গে প্রচার করতে পেরেছে। তাতে সরাসরি বিদেশি বিনিয়োগ বেড়েছে। এই সরাসরি বিদেশি বিনিয়োগের কারণে দেশে আর্থিক উন্নতীর পথ আরও প্রশস্ত হবে বলে মনে করা হচ্ছে।
কারণ আর্থিক দিক থেকে অনেকটা সুবিধা পাবে কৃষি, বস্ত্র এবং ক্ষুদ্র ও কুটির শিল্পে। বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য মোদী সরকার প্রতিনিয়ত সেটা নিয়ে পরীক্ষা নিরিক্ষা চালিয়ে গিয়েছে বলে দাবি করা হয়েছে। এমনকী কোন নিয়মে বিদেশি বিনিয়োগ বাড়বে সেটা নিয়েও পরীক্ষা নিরিক্ষা চালিয়ে গিয়েছে মোদী সরকার।
ক্ষমতায় আসার পর থেকেই দেশ ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিপুল পরিমাণ এফডিআই সংগ্রহ বা সরাসরি বিদেশি বিনিয়োগ আসা তার প্রথম ধাপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।












Click it and Unblock the Notifications