India Post office: বিদেশের সঙ্গে ব্যবসা আরও সহজ! বাংলার পোস্ট অফিসেও মিলবে বড় এই সুবিধা
India Post office: বাংলার ব্যবসায়ীদের জন্যে বড় খব। এবার ইন্টারন্যাশনাল ব্যবসায়িক পার্সেল বুকিংয়ে নতুন সুবিধা দিচ্ছে ভারতীয় ডাক বিভাগ। এমন পশ্চিমবঙ্গের 22 টি পোস্ট অফিসকে বেছে নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গে ৯ টি।
আর সেই তালিকায় থাকা তমলুক সহ ৭ টি পোস্ট অফিসে ইতিমধ্যেই শুরু হয়েছে ভারতীয় ডাক বিভাগের (India Post in West Bengal) এই নতুন পরিষেবা।

এই পরিষেবা শুরু হলে ক্ষুদ্র, মাঝারি শিল্প, ব্যবসা ও উৎপাদিত সামগ্রী আন্তর্জাতিক স্তরে খুব সহজেই বিদেশে পাঠানো যাবে। আর তা পাঠানো যাবে জাহাজে। খুবই সস্তায়। প্রাথমিক ভাবে দেশের সাতটি পোস্ট অফিসে এই পরিষেবা শুরু হলেও রাজ্যের বাকি পোস্ট অফিসেও (India Post office) দ্রুত এই পরিষেবা শুরু হবে। ভারতীয় ডাক বিভাগ (India Post) এই নতুন নিয়মে ব্যাপকভাবে উপকৃত হবেন জেলাস্তরের ছোট বড় শিল্পজাত ও উৎপাদিত দ্রব্য উৎপাদনকারী ও ব্যবসায়ীরা।
খুবই স্বল্পমূল্যে পার্সেল আন্তর্জাতিক স্তরে পাঠিয়ে দেওয়া যাবে। আর তা পোস্ট অফিসের মাধ্যমে খুবই সস্তায় পাঠানো হবে। এই সুবিধা জেলা স্তরের ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত সুবিধা জনক বলে জানিয়েছেন দক্ষিণবঙ্গ রিজিওনাল জেনারেল পোস্ট মাস্টার -শষি শালিনী কুজুর।
আগে জেলা স্তরের ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদেরকে উৎপাদিত সামগ্রী দেশের বাইরে পাঠানোর জন্য কলকাতা যেতে হত। ফলে ব্যাপক অসুবিধা ও ঝামেলার শিকার হতেন রাজ্যের বিভিন্ন প্রান্তের জেলা স্তরের ব্যবসায়ীরা । কারন জেলা স্তরের পোস্ট অফিস গুলিতে এই পরিষেবা আগে ছিল না।
কলকাতা রিজিওনাল পোস্ট অফিস থেকে আন্তর্জাতিক পার্সেল বুকিং করতে হতো ব্যবসায়ীদের। যা অত্যন্ত ব্যায় বহুল ছিল বলেই জানাচ্ছেন ব্যবসায়ীরা। তবে জেলাস্তরে এই সুবিধা চালু হওয়ায় সাধারণ মানুষের অনেক সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে ভারতীয় ডাক বিভাগের নতুন এই পরিষেবার সুবিধাতে দুই ক্ষেত্রেই লাভবান হবে জেলার ব্যবসায়ীরা।
হাতের কাছে পোস্ট অফিসে (India post) গিয়ে সরাসরি বুকিং নিয়ে আন্তর্জাতিক স্তরে পণ্য পাঠাতে পারবেন তাঁরা। ফলে আন্তর্জাতিক স্তরে ব্যবসা করা অনেকটা সহজ হবে বলেই মনে করা হচ্ছে ভারতীয় ডাক বিভাগ।
এতে একদিকে যেমন বর্তমান ব্যবসায়ীরা অনেকটাই লাভবান হবেন, তেমনি ক্ষুদ্র উৎপাদিত জিনিসপত্র নিয়ে বিদেশির সঙ্গে সহজে ব্যবসা করা যাবে। এতে আঞ্চলিক ভাবে বিভিন্ন উৎপাদনের চাহিদা আরও বাড়বে। বিশেষ করে বাংলার ঘরে তৈরি দ্রব্য পার্সেল আকারে বিদেশে পৌঁছে দেবে ভারতীয় ডাক বিভাগ খুবই সস্তায়।












Click it and Unblock the Notifications