Composite Cylinder: পুরনো এলপিজি সিলিন্ডারের বদলে নতুন ফাইবার গ্লাসের কম্পোজিট সিলিন্ডার, জেনে নিন এর সুবিধা
ইন্ডেন (Indane) তাদের গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে এসেছে। ইন্ডিয়ান অয়েল তাদের গ্রাহকদের জন্য নতুন ধরনের এলপিজি সিলিন্ডার (lpg Cylinder) চালু করেছে।
ইন্ডেন (Indane) তাদের গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে এসেছে। ইন্ডিয়ান অয়েল তাদের গ্রাহকদের জন্য নতুন ধরনের এলপিজি সিলিন্ডার (lpg Cylinder) চালু করেছে। এর নাম কম্পোজিট সিলিন্ডার (composite cylinder)। এই সিলিন্ডারে অনেক সুবিধা রয়েছে।

কীভাবে এই সিলিন্ডার তৈরি করা হয়
এই সিলিন্ডারটি তিনটি স্তরে তৈরি। প্রথমে ভিতরে থাকে পলিইথিলিনের একটি স্তর। এই ভিতরের স্তরে পলিমার দিয়ে তৈরি ফাইবারগ্লাসের কোট দেওয়া। এর বাইরের স্তরটি HDPE দিয়ে তৈরি। অর্থাৎ সিলিন্ডারটি তৈরি করার সময়ে সর্বোচ্চ নিরাপত্তার কথা মাথার রাখা হয়েছে। বর্তমানে যে এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়, তা স্টিলের তৈরি। এটি ভারী হলেও, নতুন তৈরি কম্পোজিট সিলিন্ডারটি তুলনামূলক অনেকটাই হাল্কা। এই সিলিন্ডারের আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। এটি ওজনে হাল্কা যা বর্তমানে ব্যবহৃত সিলিন্ডারের ওজনের প্রায় অর্ধেক।

খুব সুন্দর এবং ডিজাইনার সিলিন্ডার
এই সিলিন্ডারটি স্বচ্ছ। আলোতে দেখতে পাওয়া যায়, সিলিন্ডারে কতটা গ্যাস রয়েছে। সেক্ষেত্রে গ্রাহকরা গ্যাসের পরিমাণ দেখে, পরবর্তী সিলিন্ডার নেওয়ার প্রস্তুতি শুরু করে দিতে পারবেন। এই সিলিন্ডারে কোনও ড্যামেজ হবে না। স্ক্র্যাচ না হওয়ার এই সিলিন্ডার আরও বেশি সুরক্ষিত। এই সিলিন্ডারের নকশা করা হয়েছে আধুনিক রান্নাঘর অনুযায়ী।

এই সিলিন্ডার কোথায় পাওয়া যাবে
কম্পোজিট সিলিন্ডার দেশের ২৮ টি শহরে পাওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছে আহমেদাবাদ, আমমেঢ়, এলাহবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, কোয়েম্বাটোর, দার্জিলিং, দিল্লি, ফরিদাবাদ, গুরুগ্রাম, হায়দরাবাদ, জয়পুর, জলন্ধর, জামশেদপুর, লুধিয়ানা, মাইসোর, পটনা, রায়পুর, রাঁচি, সাংরুর, সুরাত, তিরুচিরাপল্লী, তিরুভাল্লুর, টুমকুর, বারানসী এবং বিশাখাপত্তনম। ৫ এবং ১০ কেজির কম্পোজিট সিলিন্ডার পাওয়া যাচ্ছেন। এই সিলিন্ডার খুব তাড়াতাড়ি দেশের অন্য শহরগুলিতেও সরবরাহ করা হবে বলে জানা গিয়েছে।

নতুন সিলিন্ডার পেতে খরচ
নতুন কম্পোজিট সিলিন্ডার পেতে গেলে গ্যাস এজেন্সির কাছে টাকা জমা দিতে হবে। ১০ কেজির কম্পোজিট সিলিন্ডারের জন্য ৩৩৫০ টাকা এবং ৫ কেজির জন্য ২১৫০ টাতা জমা দিতে হবে। অর্থাৎ টাকা দিলে সহজেই এই সিলিন্ডার পাওয়া যাবে।

পুরনো সিলিন্ডারের বদলে নতুন সিলিন্ডার পাওয়া যাবে
এব্যাপারে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল পুরনো সিলিন্ডারের বদলে নতুন কম্পোজিট সিলিন্ডার পাওয়া যাবে। ইন্ডেনের গ্রাহক হলে, গ্যাস এজেন্সিতে যেতে হবে এবং সঙ্গে আগেতাক স্টিলের সিলিন্ডার নিয়ে যেতে হবে। সঙ্গে নিতে হবে গ্যাস কানেকশনের কাগজপত্রও। পুরনো সিলিন্ডারের সংযোগ পেতে যে অর্থ খরচ করেছিলেন, কোনও গ্রাহক নতুন কম্পোজিট সিলিন্ডার নেওয়ার ক্ষেত্রে সেই দাম বাদ দেওয়া হবে। অর্থাৎ যে ব্যালেন্স থাকবে তা জমা দিলেই কম্পোজিট সিলিন্ডার পাওয়া যাবে।
উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কোনও গ্রাহক যদি ইন্ডেনের জন্য আগে ২০০০ টাকা দিয়ে থাকেন, তাহলে কম্পোজিট সিলিন্ডারের জন্য ৩৩৫০-২০০০= ১৩৫০ টাকা জমা দিতে হবে। তবে তা আগেকার ১৪.২ কেজির স্টিল সিলিন্ডারের বদলে ১০ কেজির কম্পোজিট সিলিন্ডার।
ছবি সৌজন্য টুইটার
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications