কর ছাড়ে আয়কর আইনের ৮০সি ধারা গুরুত্বপূর্ণ! কীভাবে এর সম্পূর্ণ সুবিধা পাওয়া যাবে
Income Tax Saving: ২০২৩-২৪ আর্থিক বছর শেষের পথে। ৩১ মার্চের মধ্যে কর ছাড় সংক্রান্ত যাবতীয় বিনিয়োগ সেরে ফেলতে হবে। তার আগে সামান্য কিছু বিষয় জেনে রাখা জরুরি। আয়কর আইনের ৮০ সি ধারা অনেক ধরনের ছাড় দেয়। এই আইনের বলে এক বছরে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যেতে পারে। শুধুমাত্র একজন আয়কর দাতা এবং অবিভক্ত হিন্দু পরিবার এই বিভাগের সুবিধা পেতে পারেন।
তাঁরাই এই সুবিধা নিতে পারবেন, যাঁরা এখনও পুরনো ট্যাক্স ব্যবস্থা অনুসরণ করছেন। এর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে পরিকল্পনা করতে হবে। ৮০সি ধারার অধীনে এনএসসি, ইউলিপ এবং পিপিএফের মতো অনেকগুলি বিকল্প রয়েছে। এগুলির সুবিধা নিয়ে কর বাঁচানো যেতে পারে। আয়কর আইনের ৮০ সি ধারায় যে ছাড় পাওয়া যায়, তা বিভিন্ন ভাগে বিভক্ত।

- ৮০ সি
আয়কর আইনের ৮০ সি ধারার অধীনে ইপিএফ এবং পিপিএফের মতো প্রভিডেন্ট ফান্ডে করা বিনিয়োগের ওপরে কর ছাড় পাওয়া যায়। এছাড়া ইনসিউরেন্স প্রিমিয়াম, ইক্যুইটি লিঙ্কড সেভিং স্কিম, হোম লোন, সুকন্যা সমৃদ্ধি যোজনা, এনএসসি এবং সিনিয়ক সিটিজেন সেভিং স্কিম এর অধীনে রয়েছে।
- ৮০সিসিসি
এই ধারার অধীনে পেনশন পরিকল্পনা ও মিউচুয়াল ফান্ডে করা বিনিয়োগের ওপরে ছাড় পাওয়া যায়।
- ৮০ সিসিডি(১)
এই ধারার অধীনে এনপিএস অর্থাৎ জাতীয় পেনশন প্রকল্প এবং অটল পেনশন যোজনার মতো সরকার সমর্থিত প্রকল্পগুলিতে বিনিয়োগের ওপরে কর ছাড় পাওয়া যায়।
- ৮০ সিসিডি(১বি)
এই ধারার অধীনে এনপিএসে বিনিয়োগে ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়।
যেসব ক্ষেত্রে ছাড় পাওয়া যায়
- ৮০ সি ধারার অধীনে জীবন বিমার পলিসির প্রিমিয়াম ট্যাক্স ছাড়ের সুবিধা দেয়। নিজের নামে ছাড়াও স্ত্রী ও সন্তানদের পলিসিও এর অধীনে আসতে পারে। হিমন্দু অবিভক্তর পরিবারের সদস্যরাও এই সুবিধা পেতে পারেন।
- পিপিএফ-এ করা যে কোনও বিনিয়োগ ৮০ সি-এর অধীনে কর ছাড় যোগ্য। এখানের সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায়।
- কেউ যদি নাবার্ডের গ্রামীণ বন্ডে বিনিয়োগ করেন, তাহলেও কর ছাড় পাবেন।
- হোম লোনে মূলক টাকা পরিশোধ করে কর ছাড় পাওয়া যেতে পারে।
- ইউলিপ প্ল্যান দীর্ঘমেয়াদে ভাল রিটার্ন দেয়। সেখানেও বছরে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করে কর ছাড় পাওয়া যেতে পারে।
- তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ সরকারি প্রকল্প এনএসসিতে যে কোনও পরিমাণ অর্থ বিনিয়োগ করা যেতে পারে, যা কর ছাড় যোগ্য।
- যে কোনও ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিস থেকে ট্যাক্স সেভিং এফডি কেনা যেতে পারে, এক্ষেত্রে লক-ইন পিরিয়ড থাকে ৫ বছর।
- সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগও ৮০সি ধারায় কর ছাড় যোগ্য।
- ইপিএফে বিনিয়োগ মোটা সুদের সঙ্গে কর ছাড় দেয়।
- ইনফ্রাস্ট্রাকচার বন্ডে বিনিয়োগও ৮০ সি ধারায় কর ছাড় যোগ্য।
- ইএলএসএস-এর অধীনেও কর ছাড় পাওয়া যায়, তবে এখানে লক ইন পিরিয়ড থাকে তিন বছর।
- সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে বার্ষিক ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে কর ছাড় পাওয়া যেতে পারে। তবে এক্ষেত্রে বয়স হতে হবে ৬০ বছর।












Click it and Unblock the Notifications