Income Tax Saving: আয়কর ছাড়ের উপায় খুঁজছেন? তাহলে ফ্লেক্সি উপাদানগুলি কার্যকর হতে পারে
Income Tax Saving: শেষ হতে চলেছে ২০২৩-২৪ আর্থিক বছর। শেষ ত্রৈমাসিক চলছে। ২০২৩-২৪ আর্থিক বছর অর্থাৎ মূল্যায়ন বছর ২০২৪-২৫-এর জন্য আয়কর সংক্রান্ত প্রস্তুতি চূড়ান্ত করার সময় এসেছে। ওএই মুহূর্তে ট্যাক্স বাঁচাতে গেলে তার সমাধামের উপায় রয়েছে। তবে পুরোটাই বেতনভোগী করদাতাদের জন্য।
কোন কোম্পানি তার কর্মীদের বেতন সিটিসি থেকে হিসেব করে। একটি আর্থিক বছরে কোনও কোম্পানি কর্মীদের জন্য যে পরিমাণ খরচ করে সেটাই হল সিটিসি। এর মধ্যে রয়েছে মূল বেতন, বাড়ি ভাড়া ভাতা, বিশেষ ভাতা এবং ফ্লেক্সি সুবিধা। এর মধ্যে অনেক কিছু কর বাঁচাতে সাহায্য করে। তবে বিভিন্ন কোম্পানির বেতন কাঠামো বিভিন্ন রকমের।

অন্যদিকে কোনও ব্যক্তির সিটিসির তিনটি অংশ থাকে। যার প্রথমটি হল স্থায়ী উপাদান, দ্বিতীয়টি প্রতিদান বা ফ্লেক্সি বেনিফিট এবং তৃতীয়টি হল অন্যান্য উপাদান। স্থায়ী উপাদানগুলির মধ্যে সাধারণত মৌলিক বেতন, এইচআরএ এবং বিশেষভাতা অন্তর্ভুক্ত থাকে। সিটিসিতে মূল বেতনের ৪০ থেকে ৫০ শতাংশ থাকে। অন্যদিকে বিশেষভাতা সম্পূর্ণ করযোগ্য। সাধারণভাবে এইচআরএ মূল বেতনের ৫০ শতাংশ হয়ে থাকে। যার ওপরে কর ছাড় পাওয়া যায়।
এইচআরএ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স দাবি করার শর্ত হল সেই কর্মী কোম্পানি থেকে এইচআরএ পাচ্ছেন আর বাড়িভাড়া হিসেবে তা পরিষোধ করছেন। এর ডিসকাউন্টের হিসেব কয়েকটি বিষয়ের ওপরে নির্ভর করে। বিষয় হল এইচআরএ হিসেবে প্রাপ্ত টাকা, মেট্রো সিটিতে মূল বেতনের ৫০ শতাংশ+ডিএ এবং নন মেট্রো সিটিতে ৪০ শতাংশ বেসিক+ ডিএ যা মূল বেতনের ১০ শতাংশ+ডিএ কেটে নেওয়ার পরে পৌঁছবে। এর ওপরে যার পরিমাণ কম হবে, তার ওপরে কর ছাড় পাওয়া যাবে।
একজন কর্মীর করযোগ্য আয় কমানোর জন্য নিয়োগকর্তা তাদের বেতনে বেশ কিছু উপাদার অন্তর্ভুক্ত করে, সেগুলি ফ্লেক্সি উপাদান বা প্রতিদান হিসেবে পরিচিত। কোম্পানি কর্মীদের কাজের সময় বা প্রি-পেড ফুড কুপন দিয়ে থাকে। এর অধীনে একটি খাবারের জন্য ৫০ টাকা ও দুটি খাবারের জন্য ১০০ টাকা করমুক্ত। এক্ষেত্রে প্রতিমাসে বেতন থেকে ২২০০ টাকা ও বার্ষিক ২৬৪০০ টাকা কর-মুক্ত রাখা যাবে।
অনেক কোম্পানি কর্মীদের ইন্টারনেট, ফোন, বই, সংবাদপত্র, ছুটি ভ্রমণ ভাতা, গাড়ি লিজ, গাড়ির রক্ষণাবেক্ষণের খরচ, জ্বালানির খরচ, ড্রাইভারের বেতনের মতো অন্য খবর দিয়ে থাকে। কর্মীরা সেই সংস্থার এইচআর পোর্টালে গিয়ে এগুলি বেছে নিয়ে চ্যাক্স বাঁচাতে পারেন। কোম্পানির কাছ থেকে প্রতিদান দাবি করতে, সেই কর্মীকে কোম্পানিতে বিলের মতো খরচ সম্পর্কিত নথি জমা করতে হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications