Income Tax Notice: করের হার না বাড়লেও রাজস্ব বেড়েছে! আয়কর নিয়ে লক্ষ নোটিশ পাঠানোর কারণ জানালেন নির্মলা
Income Tax Notice: করের হার বাড়ানো হয়নি। তারপরেই গত তিন থেকে চার বছর ধরে সরকারের রাজস্ব বাড়ছে। ১৬৪ তম আয়কর দিবসের অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি জানিয়েছেন রিটার্ন দাখিল না করা এবং আয়ের ভুল বর্ণনার কারণে আয়কর দফতর প্রায় এক লক্ষ নোটিশ পাঠিয়েছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের আদেশের পরে প্রায় ৫৫ হাজার এককালীন মামলা খোলা হয়েছে। তিনি আরও বলেছেন, সরকার সচেতনতা বৃদ্ধির মাধ্যমে করের ভিত্তি প্রসারিত করার কথা বলছে। তিনি বলেছেন, আয়কর বিভাগ করদাতা-বান্ধব ব্যবস্থার দিকে কাজ করছে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, আয়কর রাজস্ব বৃদ্ধি হার বৃদ্ধির কারণে হয়নি। তা হয়েছে কর্মীদের দক্ষতা, ফাঁস বন্ধ করা এবং অর্থনীতির সরলীকরণের কারণে। অনুষ্ঠানে সিবিডিটির চেয়ারম্যান নীতীন গুপ্ত বলেছেন ২০২২-২৩ সালে এ পর্যন্ত চার কোটিও বেশি আয়কর রিটার্ন দাখিল করা হয়েছে। এর অর্ধেকের বেশি প্রক্রিয়া করা হয়ে গিয়েছে। যার ফলে করদাতাদের ৮০ লক্ষ টাকা ফেরত দেওয়া হয়েছে (Income Tax Notice)।
তিনি আরও বলেছেন, এই বছর আয়কর রিটার্ন দাখিল করা মূল্যায়নকারীদের মধ্যে সাত শতাংশ নতুন করদাতা। এবছরের ৩১ জুলাইয়ের মধ্যে নতুন করদাতার সংখ্যা বাড়বে বলেও আশাপ্রকাশ করেছেন তিনি। তবে কর্মীর অভাব তাদের কাজে ব্যাঘাত ঘটিয়েছে বলেও উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রীকে ক্যাডার পুনর্গঠনের প্রস্তাব দ্রুত অনুমোদনের জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ করেছেন।












Click it and Unblock the Notifications