Income Tax File: শেষ মুহূর্তে আয়কর দফতরের বড় ঘোষণা! নতুন আপডেট আইটিআর ফাইলারদের জন্য
Income Tax File: ২০২৩-২৪ অ্যাসেসমেন্ট ইয়ারের আয়কর দাখিলের জন্য নির্ধারিত তারিখ বাড়ানোর এখনও পর্যন্ত কোনও খবর নেই। যে কারণে তারিখ বাড়ানোর জন্য আর আপেক্ষা করারও কোনও অর্থ হয় না। ইতিমধ্যেই রেকর্ড সংখ্যক প্রায় পাঁচ কোটি করদাতা মূল্যায়ন বছর ২০২৩-২৪( ২০২২-২৩ আর্থিক বছর)-এর জন্য তাদের রিটার্ন দাখিল করেছেন।
কেন্দ্রীয় সরকারের তরফে সাম্প্রতিক সপ্তাহগুলিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে, নির্ধারিত তারিখের আগে অর্থাৎ ৩১ জুলাইয়ের মধ্যে করদাতাদের রিটার্ন দাখিল করতে হবে। রিটার্ন দাখিল করার জন্য সময় বৃদ্ধি করা আপাতত বিবেচনা করা হচ্ছে না বলেও জানানো হয়েছিল।

এই পরিস্থিতিতে যদি কেউ এখনও আইটিআর ফাইল না করে থাকেন, তাহলে ভবিষ্যতে ট্যাক্স সংক্রান্ত সমস্যা এড়াতে যত তাড়াতাড়ি সম্ভব প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। কেননা এই সময়ে কোটি কোটি মানুষ তাঁদের রিটার্ন দাখিল করেছেন। তাই জমা পড়া মোট রিটার্নের সংখ্যাই বলে দিচ্ছে করদাতাদের মেয়াদ বাড়ানোর জন্য অপেক্ষা করা উচিত নয়।
প্রতিবছরের মতো এই বছরেও আইটিআর ফাইল করার শেষ তারিখ ৩১ জুলাই। ৩১ জুলাই হতে মধ্যে আরও একদিন সময় রয়েছে। সে কারণে এখনও যেসব করদাতা রিটার্ন ফাইল করেননি, তাদের রিটার্ন দাখিল করা উচিত।
We express our gratitude to the taxpayers & tax professionals for helping us reach the milestone of 5 crore Income Tax Returns (ITRs), 3 days early this year, compared to the preceding year!
— Income Tax India (@IncomeTaxIndia) July 28, 2023
Over 5 crore ITRs for AY 2023-24 have already been filed till 27th of July this year as…
আয়কর বিভাগের তরফে টুইট করে বলা হয়েছে, গত বছরের তুলনায় এই বছর নির্দিষ্ট সময় শেষ হওয়ার তিন দিন আগে ৫ কোটি রিটার্ন জমার লক্ষ্যে পৌঁছতে পারার জন্য করদাতা ও কর পেশাদারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। গত বছরের ৩০ জুলাইয়ের তুলনায় এই বছরের (২০২২-২৩ আর্থিক বছর) ২৭ জুলাই পর্যন্ত ৫ কোটির বেশি আইটিআর ফাইল হয়েছে।
আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে, ২০২৩-এর ২৭ জুলাই পর্যন্ত দাখির করা ৫.০৩ কোটি আইটিআরএ-র মধ্যে প্রায় ৪.৪৬ কোটি আইটিআর ভেরিফায়েড হয়েছে অর্থাৎ ৮৮ শতাংশ-এর বেশি আইটিআর ভেরিফায়েড হয়েছে। আর ই ভেরিফায়েডের মধ্যে ২.৬৯ কোটির বেশি আইটিআর ইতিমধ্যেই প্রক্রিয়া করা হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications