প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আয়কর ছাড়ে বিশেষ সুবিধা রয়েছে, জানেন কি?
অনেক প্রতিবন্ধী মানুষ শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করেছেন। আবার অনেকে শারীরিক প্রতিবন্ধকতার পাশাপাশি সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি। তবে সব প্রতিবন্ধী মানুষজনের জন্যই আয়কর আইনে বিশেষ ছাড়ের কথা বলা হয়েছে। অর্থাৎ প্রতিবন্ধী মানুষেরা কর ছাড়ে বিশেষ সুবিধা পেয়ে থাকেন।
আয়কর আইনের ৮০ইউ ধারায় কেন্দ্রীয় সরকার প্রতিবন্ধীদের জন্য আয়করে ছাড় দিয়ে থাকে। চিকিৎসদের মাধ্যমে প্রত্যয়িত ভারতে বসবাসকারী প্রতিবন্ধীরা সেই ছাড় পেয়ে থাকেন। কমপক্ষে ৪০ শতাংশ দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী ছাড়াও মানসিকভাবে প্রতিবন্ধীরাও এই কর ছাড়ের আওতায় রয়েছেন। গুরুতর প্রতিবন্ধী অর্থাৎ অটিজমের মতো আশি শতাংশ প্রতিবন্ধীরাও (উদাহরণ অটিজম) কর ছাড় পেয়ে থাকেন।

প্রতিবন্ধীর মাত্রা ৪০ শতাংশের ওপরে হলে ৭৫ হাজার টাকা কর ছাড় পাওয়া যায়। এক্ষেত্রে গুরুত র প্রতিবন্ধীরা একলক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত কর ছাড় পেয়ে থাকেন। ৮০ ইউ ধারার অধীনে কর ছাড় দাবি করতে গেলে অনুমোদিত মেডিক্যাল কর্তৃপক্ষের দ্বার জারি করা অক্ষমতার শংসাপত্র জমা দিতে হবে। সরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, সরকারি হাসপাতালে সার্জন, সরকারি হাসপাতালে বিশেষ মেডিক্যাল অফিসার এই সার্টিফিকেট দিয়ে থাকেন।
৮০ইউ ধারা একজন প্রতিবন্ধী ব্যক্তিকে তার করা চিকিৎসা ব্যয়ের জন্য কর ছাড় দাবি করতে সাহায্য করে। আয়কর আইনের ৮০ ডিডি ধারা একজন আয়কর দাখিলকারীকে প্রতিবন্ধী নির্ভরশীলের চিকিৎসার জন্য খরচের হিসেব দিতে এবং কর ছাড় দাবি করতে সাহায্য করে।
তবে একজন ব্যক্তি দুটি ধারার অধীনে কর ছাড় দাবি করতে পারেন না। যেমন কোনও একজন মহিলা প্রতিবন্ধী ব্যক্তি কাজের জায়গায় তাঁর চিকিৎসা ব্যয়ের জন্য ৮০ ইউ ধারায় কর ছাড় পেয়ে থাকেন। একই সময়ে তাঁর বাবা, ভাই কিংবা স্বামী ওই মহিলার জন্য খরচ করেছেন দাবি করে ৮০ডিডি ধারার অধীনে কর ছাড় পেতে পারেন না।












Click it and Unblock the Notifications