Budget 2025: ট্যাক্স দিতেই জেরবার, বাজেটে সুরাহা হবে মধ্যবিত্তের? যা বললেন আম জনতা...
Union Budget 2025: আগামী পয়লা ফেব্রুয়ারি ঘোষণা হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) আটবারের জন্য এবার এই বাজেট পেশ করবেন। এই বাজেট ঘিরে আম আদমির মধ্যে বাড়ছে প্রবল প্রত্যাশা। বিশেষ করে মুল্যবৃদ্ধি বড় চ্যালেঞ্জ সাধারণ মানুষের কাছে। সমস্ত জিনিসের দাম আকাশছোঁয়া। এই অবস্থায় মুল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার যাতে এবারের বাজেটে যাতে দিশা দেখায় সেই আবেদন জানাচ্ছেন।
শুধু তাই নয়, বেকার সমস্যা বর্তমানে দেশে একটা বড় সমস্যা। যা নিয়ে বারবার বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হয় মোদী সরকারকে। আর তাই এবারের বাজেটে (Union Budget 2025) কর্মসংস্থান নিয়ে বড় ঘোষণা হতে পারে বলেই মনে করা হচ্ছে।

শুধু তাই নয়, এবারের বাজেটে আয়করেরও বিপুল ছাড় মোদী সরকার দিতে পারে বলে গুঞ্জন। মনে করা হচ্ছে সাধারণ মানুষের উপর থেকে আয়করের বোঝা কমাতে এবার ছাড় বাড়াতে পারে।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১০ লাখ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে করে ছাড় দেওয়া হতে পারে। অন্যদিকে বছরে যাতে ১৫ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত রোজগার করেন তাঁদের কর দেওয়ার ক্ষেত্রেও মিলতে পারে বড় ছাড়। ৩০ শতাংশ থেকে কমিয়ে কর হতে পারে ২৫ শতাংশে! তাতে কিছুটা হলেও সাধারণ মানুষের উপর প্রবল চাপ কমবে বলেই মনে করা হচ্ছে।
তবে বর্তমান পরিস্থিতিতে আয়কর থেকে জিএসটি ট্যাক্স দিতে দিতেই জেরবার সাধারণ মানুষ। বাজেটে (Union Budget 2025) কি কিছু সুরাহা হবে এবার মধ্যবিত্তের? কি চাইছেন তাঁরা? খোঁজ নিল ওয়ান ইন্ডিয়া বাংলা।
Union Budget 2025: দেখুন সেই ভিডিও-












Click it and Unblock the Notifications