নতুন বছরে বেশ কিছু প্রয়োজনীয় ওষুধের দাম কমবে! একনজরে নতুন ও পুরনো রেট
নতুন বছরে বেশ কিছু প্রয়োজনীয় ওষুধের দাম সস্তা হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের ফলেই ওষুধের দাম সস্তা হতে চলেছে। হৃদরোগ, কিডনি, রক্তচাপ, অ্যান্টিবায়োটিকের দাম সব থেকে বেশি কমতে চলেছে। একথা উল্লেখ করা প্রয়োজন
নতুন বছরে বেশ কিছু প্রয়োজনীয় ওষুধের দাম সস্তা হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের ফলেই ওষুধের দাম সস্তা হতে চলেছে। হৃদরোগ, কিডনি, রক্তচাপ, অ্যান্টিবায়োটিকের দাম সব থেকে বেশি কমতে চলেছে। একথা উল্লেখ করা প্রয়োজন সুবিশাল ভারতের বেশ কিছু প্রয়োজনীয় ওষুধের দাম সরকার নিয়ন্ত্রণ করে।

ওষুধের কাঁচামালের দাম বেড়েছে
সারা বিশ্ব থেকে কোভিড এখনও যায়নি। কোভিডের কারণে ওষুধ তৈরির কোম্পানিগুলির ওষুধ তৈরিতে ব্যবহার করা কাঁচামাল পেতে অসুবিধা হচ্ছে। কাঁচামালের দাম বেড়েছে। যে কারণে কোম্পানিগুলি ওষুধের দাম বাড়াতেই অসুবিধায় পড়েছেন রোগীরা।

সরকারের নির্দেশ
বেশ কিছু ওষুধ প্রস্তুতকারক সংস্থা এক বছরে বেশ কয়েকবার ওষুধের দাম বাড়িয়েছে। এর ফলে অনেক সময় দেখা যাচ্ছে ওষুধের খুচরো বিক্রেতা এবং রোগীদের তর্কাতর্কি করতে। পরিস্থিতি পর্যালোচনায় সরকার ওষুধে কোম্পানিগুলির ওপরে বিধিনিষেধ আরোপ করেছে। বেশ কিছু ওষুধকে নির্দিষ্ট তালিকাভুক্ত করে সরকারের তরফে দাম কমারো নির্দেশ দেওয়া হয়েছে। কিছু কোম্পানি এর মধ্যেই ওষুধের দাম কমানোর কথা জানিয়েছে। যা নতুন বছর থেকে লাগু হবে। যা সাধারণ মানুষকে স্বস্তি দেবে।

কেমিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিক্রিয়া
কেমিস্ট অ্যাসোসিয়েশনের তরফে বলা হচ্ছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ ওষুধ DPCO-র আওতায় রয়েছে। সেই কারণে সেইসব ওষুধের দামের ওপরে সরকারের নিয়ন্ত্রণ রয়েছে। কোম্পানিগুলি দাম বাড়ানোর পরে সরকারি নির্দেশে দাম বেশ কিছু কমাতে বাধ্য হয়েছে তারা। ইতিমধ্যেই ওষুধগুলির মূল্য তালিকাও এসে গিয়েছে। যে কারণে পুরনো ওষুধ বেশ কিছু খুচরো দোকান নিতে অস্বীকার করছে। কিংবা ক্ষতি এড়াতে অল্প করে অর্ডার দেওয়া হচ্ছে। সরকারের তরফে জানানো হয়েছে, বাজারে কোনও ধরনের ওষুধের অভাব নেই।

নতুন দামের তালিকা
- রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ অ্যাম্লোডিপিন ৬৩ থেকে কমে হচ্ছে ৫৩ টাকা
- রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ টেলমি সার্টান ৬৭ টাকা থেকে কমে হচ্ছে ৫৭ টাকা
- কোলস্টেরলের ওষুধ অ্যাটরভাস্টেটিন ৩১২ থেকে কমে হচ্ছে ২৮৩ টাকা
- অ্যান্টিঅ্যালার্জিক মন্টেলুকাস্ট ৩১৮ টাকা থেকে কমে হচ্ছে ২৪৬ টাকা
- অ্যান্টিবায়োটিক লেভোফ্লক্সেসিন-৫৫০ ১০০ টাকা থেকে কমে হচ্ছে ৮৭ টাকা
- রামিপ্রিল ৬১ থেকে কমে হচ্ছে ৫২ টাকা
- ডনপেজিলের দাম ১৭৮ থেকে কমে হচ্ছে ১৭০ টাকা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications