ডিজেলের মূল্যে সেঞ্চুরি পার! কলকাতাকে পিছনে ফেলে এগোল ৬ জেলা, শহরের দিন গোনা শুরু

১৫ দিনে জ্বালানির (fuel) মূল্যে ১৩ বার মূল্যবৃদ্ধি। সেই পথেই পশ্চিমবঙ্গের (west bengal) ছয় জেলায় (district) ডিজেলের (diesel) মূল্য লিটার পিছু ১০০ টাকা পেরিয়ে গেল। কলকাতার সময় গোনা শুরু হয়েছে। দিন দুয়েকের মধ্যেই কলক

১৫ দিনে জ্বালানির (fuel) মূল্যে ১৩ বার মূল্যবৃদ্ধি। সেই পথেই পশ্চিমবঙ্গের (west bengal) ছয় জেলায় (district) ডিজেলের (diesel) মূল্য লিটার পিছু ১০০ টাকা পেরিয়ে গেল। কলকাতার সময় গোনা শুরু হয়েছে। দিন দুয়েকের মধ্যেই কলকাতায় ডিজেলের মূল্য লিটার পিছু ১০০ টাকা পেরিয়ে যাবে বলেই মনে করছেন পেট্রোপণ্যের ডিলাররা।

১৫ দিনে জ্বালানির মূল্যে ১৩ বার মূল্যবৃদ্ধি

১৫ দিনে জ্বালানির মূল্যে ১৩ বার মূল্যবৃদ্ধি

গত ১৫ দিনে ১৩ বার জ্বালানির মূল্যবৃদ্ধি হয়েছে। নভেম্বরের শুরু থেকে ১৩৭ জিন দাম বৃদ্ধি স্থগিত থাকার পরে ২২ মার্চ থেকে দেশব্যাপী পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি শুরু হয়েছে। এদিন সকালে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পেট্রোল ও ডিজেলে দাম বেড়েছে যথাক্রমে লিটার পিছু ৮৩ এবং ৮০ টাকা গত ১৫ দিনে পেট্রোলের দাম বেড়েছে লিটার পিছু ৯.৬১ টাকা এবং ডিজেলে লিটার পিছু ৯.২৩ টাকা।

 কলকাতায় পেট্রোল ও ডিজেলের মূল্য

কলকাতায় পেট্রোল ও ডিজেলের মূল্য

এদিন পেট্রোল ও ডিজেলের দাম লিটার পিছু যথাক্রমে ৮৩ ও ৮০ পয়সা বৃদ্ধির পরে কলকাতা শহরে পেট্রোল ও ডিজেলের দাম গিয়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৪.২৮ টাকা এবং ৯৯.০২ টাকা। সেদিক থেকে কলকাতায় ডিজেলের দাম ১০০ পৌঁছনো কেবল সময়ের অপেক্ষা। গত অক্টোবরের শেষেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল।

রাজ্যের যেসব শহরে ডিজেল ১০০ টাকা পার করেছে

রাজ্যের যেসব শহরে ডিজেল ১০০ টাকা পার করেছে

গত অক্টোবরের মতোই ডিজেলের মূল্যে লিটার পিছু প্রথম ১০০ টাকা পার করে ছটি জেলা। এর মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গের তিনটি করে জেলা রয়েছে। উত্তরবঙ্গের যেসব জেলায় ডিজেলের মূল্য লিটার পিছু ১০০ টাকা পেরিয়ে গিয়েছে, তার মধ্যে রয়েছে দার্জিলিং, কোচবিহার এবং আলিপুরদুয়ার। অন্যদিকে দক্ষিণবঙ্গের যেসব জেলায় ডিজেল লিটার পিছু ১০০ টাকা পার হয়ে গিয়েছে, তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া ও পুরুলিয়া। রাজ্যে ডিডেলের দামে লিটার পিছু প্রথমে ১০০ টাকা অতিক্রম করেছে কোচবিহারে।

এদিন দার্জিলিং-এ পেট্রোল ও ডিজেলের মূল্য যথাক্রমে ১১৫.৯৯ টাকা এবং ১০০.৩৬ টাকা, আলিপুরদুয়ারে ১১৫.৪৯ টাকা এবং ১০০.১৪ টাকা, কোচবিহারে যথাক্রমে ১১৫.৩৬ টাকা এবং ১০০.০২ টাকা। অন্যদিরে মুর্শিদাবাদে যথাক্রমে ১১৫.৩৩ টাকা এবং ১০০ টাকা, পুরুলিয়ায় ১১৫.৪২ টাকা এবং ১০০.০৯ টাকা এবং কৃষ্ণনগরে ১১৫.৩৬ টাকা এবং ১০০.০৩ টাকা।

দেশ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ

এদিকে পেট্রোল ও ডিজেলের এই মূল্যবৃদ্ধির জেরে দেশ দুড়ে প্রতিবাদ বিক্ষোভ চলছে। কংগ্রেসের তরফ থেকে ঢাকুরিয়ায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের আঞ্চলিক দফতরের সামনে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ হয় রাজভবনের সামনেই। অন্যদিকে এদিন জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে মোদী সরকারকে নিশানা করেছেন প্রবীণ সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। টুইটে তিনি বলেছেন জ্বালানির মূল্য বৃদ্ধিতে দেশে বিদ্রোহের পরিস্থিতি তৈরি হয়েছে। মোদী সরকারকে কটাক্ষ করে তিনি বলেছেন, জ্বালানির দাম বাড়িয়ে বাজেটের ঘাটতি পূরণ সরকার অযোগ্যতা ছাড়া আর কিছুই নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+