মাত্র ১২১ টাকা জমা দিন আর LIC-র স্কিমে মেয়ের বিয়ের জন্য ২৭ লক্ষ টাকা পেয়ে যান

মাত্র ১২১ টাকা জমা দিন আর LIC-র স্কিমে মেয়ের বিয়ের জন্য ২৭ লক্ষ টাকা পেয়ে যান

যদি আপনার কন্যা থাকে, তাহলে একটি সুখবর আছে। এলআইসি (lic) নতুন একটি পলিসি (policy) নিয়ে এসেছে, নাম হল এলআইসি কন্যাদান পলিসি (lic's kanyadan policy)। এই পলিসি নিলে আপনি মেয়ের বিয়ের দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারেন। এই পলিসি কেবল কন্যাদের বিয়ের জন্য চালু করা হয়েছে।

যেসব নথি লাগবে

যেসব নথি লাগবে

এই পলিসি নিতে গেলে অবশ্যই অন্য পলিসির মতো ফর্ম পূরণ করতে হবে। লাগবে আধার কার্ড, বয়সের প্রমাণপত্র, পরিচয়পত্র, ঠিকানার প্রমাণ এবং পাসপোর্ট সাইজের ছবি। এর বাইরে একটি সাক্ষরিত আবেদনপত্র লাগবে। পাশাপাশি জন্মের শংসাপত্র-সহ প্রথম প্রিমিয়ামের জন্য একটি চেক বা নগদ দিতে হবে।

কারা করতে পারবেন এই পলিসি

কারা করতে পারবেন এই পলিসি

এই পলিসি সর্বোচ্চ সীমা ২৫ বছর। তবে ১৩ বছরের জন্য এই পলিসি নেওয়া যেতে পারে। বিবাহ ছাড়াও এই টাকায় মেয়ের শিক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে। যদি কেউ চিন্তা করেন, তাহলে দেখা যাবে মেয়ের শিক্ষা থেকে তাঁর বিয়ের চিন্তা থেকে মুক্ত থাকতে পারেন কোনও ব্যক্তি।

পলিসির সময়সীমা

পলিসির সময়সীমা

কোনও ব্যক্তি যদি তাঁর মেয়ের জন্য এই পলিসি নিতে চান, তাহলে সেই ব্যক্তির বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে আর মেয়ের বয়স হতে হবে কমপক্ষে ১ বছর। যদিও এই পলিসি ২৫ বছরের, তবে প্রিমিয়াম দিতে হবে ২২ বছর। বাকি তিনবছরের জন্য কোনও প্রিমিয়াম দিতে হবে না। তবে কন্যার বয়স অনুযায়ী এই পলিসির মেয়াদ কমানো যেতে পারে।

মৃত্যুতে সুবিধা পাওয়া যাবে

মৃত্যুতে সুবিধা পাওয়া যাবে

যদি পলিসি গ্রহণকারী (এলআইসি কন্যাদান পলিসি ডেথ বেনিফিট) তা নেওয়ার পরে মারা যান, তাহলে তার পরিবারকে প্রিমিয়াম দিতে হবে না। যদি মৃত্যু দুর্ঘটনাজনিত হয়, তাহলে পরিবার একসঙ্গে ১০ লক্ষ টাকা পাবে। যদি স্বাভাবিক পরিস্থিতিতে মৃত্যু হয় তাহলে ৫ লক্ষ টাকা দেওয়া হবে। এর সঙ্গে পলিসির মেয়াদপূর্তে পর্যন্ত পরিবার প্রতিবছর ৫০ হাজার টাকা করে পাবে। অর্থাৎ মৃত্যুতেও এই পলিসির সুবিধা পাওয়া যাবে। ২৫ বছর পরে মনোনীত ব্যক্তির হাতে ২৭ লক্ষ টাকা দেওয়া হবে।

প্রিমিয়ামের পরিমাণ

প্রিমিয়ামের পরিমাণ

এই পলিসি যদি কোনও ব্যক্তি করেন, তাহলে প্রতিদিন ১২১ টাকা হিসেবে প্রতিমাসে ৩৬০০ টাকা করে দিতে হবে। যে কেউ চাইলে এর কম প্রিমিয়ামে পলিসি করতে পারেন। কিন্তু তাতে প্রাপ্ত টাকার পরিমাণ কমে যাবে। হিসেব মতো প্রতিদিন ১২১ টাকা করে বিনিয়োগ করলে ২৫ বছর পরে ২৭ লক্ষ টাকা পাওয়া যাবে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+