LIC Plan: প্রতিমাসে ৭৭০০ টাকা বিনিয়োগে ৫৪ লক্ষ টাকার বেশি রিটার্ন! একনজরে 'জীবন লাভ'-এর বৈশিষ্ট্য
অনেক বেসরকারি সংস্থা বিমার বাজারে থাকলেও এখনও LIC জনপ্রিয়। এখানে পলিসিধারকরা বিমার কভারের পাশাপাশি সঞ্চয়ের সুবিধা পেয়ে থাকেন।
দেশের সরকারি কিংবা বেসরকারি বিমা কোম্পানিগুলির মধ্যে সব থেকে বড় হল এলআইসি (LIC)। বিভিন্ন বেসরকারি বিমা কোম্পানি আসার পরেও কোটি কোটি মানুষ এখনও এলআইসিকেই বেছে নেন। এলআইসি বিখ্যাত, কারণ এখানে সব বয়সের মানুষের জন্য স্কিম রয়েছে। সেখানে সঞ্চয়ের পাশাপাশি রয়েছে নিরাপত্তাও। এলআইসির বর্তমান প্ল্যানগুলির মধ্যে অন্যতম হল জীবন লাভ প্ল্যান।

জীবন লাভ প্ল্যান
এলআইসির জীবন লাভ প্ল্যান হল নন-লিঙ্কড। মেয়াদ পূর্তির পরে পলিসি গ্রাহক একলপ্তে টাকা পেয়ে থাকেন। ২৫ বছরের প্ল্যানে দৈনিক ২৫৩ টাকা সঞ্চয় করে ম্যাচুরিটিতে ৫৪ লক্ষ টাকা পাওয়া যেতে পারে। প্রতিমাসের হিসেবে ৭,৭০০ টাকা আর বছরের হিসেবে ৯২,৪০০ টাকা জমা করতে হবে। সব প্রিমিয়াম মিলিয়ে পলিসি হোল্ডারকে প্রায় ২০ লক্ষ টাকা জমা করতে হবে। আর নির্দিষ্ট সময়সীমার পরে তিনি ৫৪ লক্ষ টাকা পাবেন।

এলআইসির জীবন লাভের বৈশিষ্ট্য
পলিসির মেয়াদ চলাকালীন যদি কোনও কারণে পলিসিধারীর মৃত্যু হয়, তাহলে নমিনি সুবিধা পাবেন। এখানে বোনাসের পাশাপাশি নমিনিকে বিমার টাকার সুবিধা দেয়। পলিসিধারকের মৃত্যুর পরে সুবিধাকে বড় সুবিধা বলে মনে করেন অনেকে। এখানে পলিসিধারকের মৃত্যুর পরে যদি পলিসি ব্রেক না হয় এবং প্রিমিয়াম পরিশোধ করা হয়, তাহলে বিমাকৃত অর্থ ফেরত দেওয়া হয়।
পলিসিধারকের মৃত্যুর পরে বার্ষিক প্রিমিয়ামের সাতগুণ বিমাকৃত অর্থ পাওয়া যায়। মৃত্যুর পরে পাওয়া এই সুবিধা কোনও ভাবেই প্রদত্ত প্রিমিয়ামের ১০৫ শতাংশের কম হবে না। পলিসিধারক এর থেকে ঋণও পেতে পারেন।

কোন কোন কারণে নিরাপদ
এলআইসির এই প্রকল্পটি শেয়ার বাজারের ওপরে নির্ভরশীল নয়। পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনিকে সুবিধা পেয়ে থাকেন। যদি কেউ জীবন লাভ পলিসি নেওয়ার জন্য মনস্থির করেন, তাহলে সেটি তার পক্ষে লাভজনক হতে পারে। পলিসিটি ২৫ বছরের জন্য কিনতে হলেও, মেয়াদ পূর্তিতে তিনি ৫৪ লক্ষ টাকা পেতে পারেন।

পলিসি নেওয়ার বয়স
এলআইসির জীবন লাভ পলিসি নেওয়ার সর্বনিম্ন বয়স হল ১৮ বছর আর সর্বোচ্চ বয়স হল ৫৯ বছর। কেউ যদি জীবন লাভের ২১ বছরের পলিসি নেন, তাহলে তার বয়স হতে হবে ৫৪ বছরের কম। আর ২৫ বছরের পলিসি নিতে গেলে বয়স হতে পারে সর্বোচ্চ ৫০ বছরের কম। কেননা পলিসির মেয়াদ পূর্তির সর্বোচ্চ বয়স সীমা রাখা হয়েছে ৭৫ বছর।
কোনও ব্যক্তি ১৬, ২১ ও ২৫ বছর মেয়াদি স্কিমে বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে প্রিমিয়াম দিতে হবে ১০, ১৫ ও ১৬ বছর। প্রিমিয়াম দেওয়া যাবে মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে।এলআইসির জীবন লাভ প্ল্যান চালু হয়েছে ২০২০-র ফেব্রুয়ারিতে।












Click it and Unblock the Notifications