Changes From 1st January: ১ জানুয়ারি নিয়মগুলির পরিবর্তন! পিছিয়ে যেতে পারবে না ব্যাঙ্ক
Changes From 1st January: ১ জানুয়ারি নিয়মগুলির পরিবর্তন! পিছিয়ে যেতে পারবে না ব্যাঙ্ক
পুরনো বছর অর্থাৎ ২০২২ একেবারে শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছে। এই অবস্থায় যদি কেউ কোনও ব্যাঙ্কে লকার নেওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে জেনে রাখা প্রয়োজন ১ জানুয়ারি ২০২৩ থেকে ব্যাঙ্কের লকারের নিয়মে অনেকগুলি পরিবর্তন হতে চলেছে। আরবিআই-এর বিজ্ঞপ্তি অনুসারে নতুন নিয়ম কার্যকর হওয়ার পর গ্রাহকদের ক্ষতির ক্ষেত্রে দায় এড়াতে পারবে না ব্যাঙ্কগুলি।

এসএমএস-এর মাধ্যমে তথ্য ব্যাঙ্কগুলির
এসবিআই কিংবা পিএনবি প্রায় সব ব্যাঙ্কেই লকার রয়েছে। ব্যাঙ্কগুলি গ্রাহকদের লকারে পরিবর্তন নিয়ে এসএমএস-এর মাধ্যমে তথ্য দিচ্ছে। সেখানে বলা হচ্ছে ১ জানুয়ারি ২০২৩ থেকে লকার গ্রাহকদের সঙ্গে নতুন করে চুক্তি করা হবে। এই পরিস্থিতিতে লকার গ্রাহকদের নিশ্চিত করতে হবে, তারা নতুন চুক্তি করছেন। অন্যদিকে পিএনবির তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আরবিআই-এর নির্দেশিকা অনুসারে লকার নিয়ে নতুন চুক্তি ৩১ ডিসেম্বর ২০২২-এর আগে কার্যকর করতে হবে।

১ জানুয়ারি থেকে যেসব পরিবর্তন
আরবিআই-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন নিয়ম অনুসারে, ব্যাঙ্কগুলির জন্য খালি লকারের তালিকা এবং ওয়েটিং লিস্ট দেখাতে হবে। ব্যাঙ্কগুলি একবারে সব থেকে বেশি তিন বছরের জন্য গ্রাহকদের থেকে লকার ভাড়া নেওয়ার অধিকার পাবে। নতুন নিয়ম অনুসারে গ্রাহকের ক্ষতি হলে, গ্রাহককে সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে।
তবে সংশোধিত নির্দেশিকা অনুযারে প্রাকৃতিক দুর্যোগের কারণে লকার সামগ্রির কোনও ক্ষতির জন্য ব্যাঙ্ক দায়ী থাকবে না।

গ্যাসের সিলিন্ডারের দামে পরিবর্তনের সম্ভাবনা
প্রতিমাসের শুরুতে রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে পরিবর্তন করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। তারা মাসের শুরুতে সিলিন্ডারের নতুন দামও প্রকাশ করে থাকে। গত কয়েকমাস ধরে ১৪.২ কেজির সিলিন্ডারের দামে সেরকম কোনও পরিবর্তন হয়নি। বছরের শুরুতে নতুন করে কোনও পরিবর্তন হয় কিনা সেটাই দেখার।

ব্যাঙ্কে ছুটি ১৪ দিন
নতুন বছরের প্রথম মাস। এই মাসে সব মিলিয়ে ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই তালিকায় যেমন প্রজাতন্ত্র দিবসের ছুটি রয়েছে, ঠিক তেমনই নির্দিষ্ট কিছু রাজ্যের ছুটি রয়েছে। রয়েছে পাঁচটি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবারও।












Click it and Unblock the Notifications