ক্রেডিট কার্ড ব্যবহার করেন? তাহলে 'এই' ভুল কখনই করবেন না
দেশের বহু সংখ্যক মানুষ ক্রেডিট কার্ড ব্যবহার করেন। প্রতিদিনই সেই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ক্রেডিট কার্ড ব্যবহারে যেমন সুবিধা রয়েছে, হাতে টাকা না থাকলেও জিনিস কেনা যায়, আবার নির্ধারিত তারিখের মধ্যে ক্রেডিট কার্ডের বিল শোধ করতে না পারলে বড় সমস্যা হতে পারে। যাঁরা সেই সমস্যায় পড়েছেন, তাঁরাই কেবল বিষয়টি নিয়ে বলতে পারবেন, কিন্তু যাঁরা পড়েননি, তাঁদের সতর্ক করতেই এই প্রতিবেদন।
ক্রেডিট কার্ড ব্যবহারকারী নির্ধারিত তারিখের মধ্যে সেই কার্ডে থাকা বকেয়া অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে কোম্পানিগুলি লেট ফি চার্জ করে। এছাড়াও ক্রেডিট কার্ডে থাকা ইএমআই ও অন্য চার্জগুলিও বকেয়া পরিমাণে যোগ করা হয়। নির্দিষ্ট অর্থ সময়ে পরিশোধ না করার জন্য প্রতি বিল চক্রে দেরিতে অর্থ প্রদানের চার্জ হাজার থেকে পনেরোশো টাকা হতে পারে।

ফলে সময় মতো বকেয়া পরিশোধ করা ক্রেডিট কার্ডধারীকে অতিরিক্ত অর্থপ্রদান থেকে রক্ষা করতে পারে। এর পাশাপাশি ভুলে গেলে চলবে না, ব্যালেন্সের থেকে যদি মোট ক্রেডিট কার্ডের বিল কম জমা দেন, তাহলে অপ্রদেয় বিলের পরিমাণের ওপরে প্রতিবছর ৪০ থেকে ৪৯ শতাংশ বেশি ফিনান্স চার্জ নেওয়া হয়।
অন্যদিকে সময়মতো ক্রেডিট কার্ডের বিল দিতে ব্যর্থ হলে, তা ক্রেডিট স্কোরকে প্রভাবিত করতে পারে। একটি ক্রেডিট স্কোর, সেই ক্রেডিট কার্ড গ্রাহকের ক্রেডিট যোগ্যতার তিন অঙ্কের সংখ্যাসূচক উপস্থাপনা। ঋণ পরিশোধের ইতিহাসের ওপর ভিত্তি করে ক্রেডিট স্কোর গণনা করা হয়ে থাকে। ক্রেডিট কার্ড বিল পরিশোধ করতে ব্যর্থ হলে ক্রেডিট স্কোর কমে যেতে পারে। এতে ভবিষ্যতে ঋণ পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়।
যদি ক্রেডিট কার্ড গ্রাহকের ক্রেডিট ব্যবহারের অনুপাত ঘন ঘন ৩০ শতাংশের সীমা অতিক্রম করে যায়, তাহলে এটিও ক্রেডিট স্কোরের জন্য আরও বেশি নেতিবাচক হতে পারে। যদি কারও ক্রেডিট স্কোর খারাপ থাকে, তাহলে ক্রেডিটের পাশাপাশি ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্যতাকে কমিয়ে দেয়।
সাধারণভাবে ক্রেডিট কার্ডে সুদ মুক্ত সময়কাল ১৮ থেকে ৫৫ দিন হয়ে থাকে। এই সময়ের মধ্যে করা ক্রেডিট কার্ডে লেনদেনগুলি পরিশোধ করা হলে ফিনান্স চার্জের আকারে সুদের চার্জ লাগে না। যদি কেউ ক্রেডিট কার্ডের ব্যালেন্স সময়মতো পরিশোধ করতে ব্যর্থ হন, তাহলে ঋণদানকারী সংস্থাগুলি সুদ-মুক্ত সময়কাল প্রত্যাহার করতে পারে এবং ব্যালান্স সম্পূর্ণ পরিশোধ না হওয়া পর্যন্ত নতুন ক্রেডিট লেনদেনের ওপরে ফিনান্স চার্জ লাগু করতে পারে।
যেসব ব্যাঙ্ক কিংবা আর্থিক সংস্থা ক্রেডিট কার্ড দেয়, তারা কার্ড ব্যবহারকারীর ক্রেডিট স্কোর ও ক্রেডিট রিপোর্টের ওপরে ভিত্তি করে প্রাক অনুমোদিত ঋণ এবং ক্রেডিট কার্ড অফার করে। কিন্তু ঋণ পরিশোধ যদি অনিয়মিত হয়, তাহলে শুধু ক্রেডিট স্কোর খারাপ হয় না, এই ধরনের প্রাক অনুমোদিত ঋণ কিংবা কার্ড অফারে অযোগ্য করে তুলতে পারে।












Click it and Unblock the Notifications