আপনার কাছে কি দু'টি স্বাস্থ্য বিমা পলিসি রয়েছে? একসঙ্গে উভয়ের অধীনে দাবি পেশ করার উপায় রয়েছে
অনেক সময় দেখা যায় আর্থিকভাবে সক্ষম বেতনভুক কর্মচারীরা একসঙ্গে অন্তত দুটি স্বাস্থ্য বিমা রাখেন। একটি নিয়োগ কর্তা বা নিয়োগকারী সংস্থার তরফে দেওয়া হয়। অপরটি নিজে কিনে থাকেন। এক্ষেত্রে যখন হাসপাতালে ভর্তির প্রসঙ্গ আসে, তখন নিয়োগকারী সংস্থার দেওয়া স্বাস্থ্য বিমা ব্যবহার করা হয়। কারণ এই স্বাস্থ্য বিমার নিষ্পত্তি প্রক্রিয়া সাধারণভাবে মসৃণ থাকে।
আর যদি নিজের কেনা স্বাস্থ্য বিমায় রুম-রেন্ট স্ল্যাবে চলে আসে, তাহলে নিজের বিমা থেকে বাড়তি রুম রেন্টের দাবি করা যেতে পারে। এক্ষেত্রে একাধিক বিমাপ অধীনে দাবি করার সময় বেশ কয়েকটি বিষয় বোঝাটা জরুরি।

হাসপাতালের মোট খরচ ফেরত পাওয়া যেতে পারে
একাধিক স্বাস্থ্য বিমা থাকলে বেশি টাকা আদায় করা যাবে, তা কিন্তু কোনওভাবেই নয়। কিন্তু হাসপাতালে করা প্রকৃত ব্যয় ফেরত পাওয়া যেতে পারে। সেই কারণে যদি নিজের কাছে দুটি স্বাস্থ্য বিমা থাকে, যার একটির গ্রুপ কভার পাঁচ লক্ষ টাকা এবং নিজেরটি পাঁচ লক্ষ টাকা, সেক্ষেত্রে যদি হাসপাতালের বিল সাত লক্ষ টাকা হয়, তাহলে প্রথমে ক্যাশলেস ব্যবহার করে পাঁচ লক্ষ টাকার গ্রুপ বিমার অঙ্ক শেষ করার পরে ব্যক্তিগত বিমা থেকে দুই লক্ষ টাকার জন্য দাবি করা যেতে পারে।
সাধারণভাবে নিয়োগকারী সংস্থার দেও গ্রুপ বিমার রুম রেন্টে সীমা থাকে। এটা নিজের পলিসির ক্ষেত্রেও হয়ে থাকে। যদি না সেই ব্যক্তি বেশি প্রিমিয়াম দেন এবং রুম রেন্টে সীমা মুক্ত কভার কেনেন। উদাহরণ হিসেবে বলা যায়, পাঁচ লক্ষ টাকার গ্রুপ ইনসিওরেন্সে রুম রেন্টের সীমা পাঁচ হাজার টাকা। যদি কোনও ব্যক্তি ছয় হাজারের রুম বেছে নেন এবং হাসপাতালে পাঁচ দিন থাকেন, তাহলে নিজের পকেট থেকে পাঁচ হাজার টাকা খরচ করতে হবে।
এখানে চিকিৎসকের ফি ও নার্সিং চার্জ রুম ভাড়ার সঙ্গে যুক্ত থাকে। সেই কারণে রুম ভাড়া কুড়ি শতাংশ বেশি হলে অনুমোদিত দাবির পরিমাণ কমে যাবে। এই উদাহরণে যদি কোনও ব্যক্তির দাবি পাঁচ লক্ষ টাকা হয়, তাহলে গ্রুপ পলিসির অধীনে দেওয়া টাকার পরিমাণ হবে চার লক্ষ টাকা। অবশিষ্ট এক লক্ষ টাকার জন্য নিজের স্বাস্থ্য বিমার অধীনে দাবি পেশ করা যেতে পারে।
একইভাবে স্বাস্থ্য বিমাগুলিতে স্বাভাবিক ও সি-সেকশন প্রসবের জন্য ৩৫ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ম্যাটার্নিটি সাব লিমিট থাকে। যদি স্বামী-স্ত্রী উভয়েই কর্পোরেট বিমার অধীনে থাকেন এবং কভারের পরিমাণ ৫০ হাজার টাকা হয় এবং তাদের প্রকৃত খরচ ৯০ হাজার টাকা হয়, সেক্ষেত্রে তারা উভয়ের নিজের নিজের বিমা পলিসির অধীনে দাবি পেশ করতে পারবেন এবং সম্পূর্ণ দাবি করতে পারবেন।
দাবির ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া
তে একাধিক বিমা সংস্থায় দাবি করার ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। হাসপাতালে ভর্তির সময়ে সব বিমাকারীকে জানাতে হবে। তবে হাসপাতালগুলি সাধারণভাবে নগদহীন দাবি নিষ্পত্তির জন্য একটি বিমা সংস্থাকে বেছে নিতে বলে। সেখানে এক বিমা সংস্থার কাছে ক্যাসলেস দাবি করতে হবে এবং আরেক সংস্থার কাছে রিইম্বার্সমেন্ট ক্লেম করতে হবে।
এই প্রক্রিয়ায় দাবি নিষ্পত্তি হওয়ার পরে নগদহীন দাবি নিষ্পত্তিকারী বিমা কোম্পানির কাছ থেকে দাবি নিষ্পত্তির চিঠি নিতে হবে। সেখানে নিষ্পত্তির পরিমাণের উল্লেখ থাকতে হবে। পাশাপাশি চিকিৎসার নথির ফটোকপি প্রত্যয়িত-সহ অন্য বিমাকারীর কাছে দাবি পেশ করতে হবে। দ্বিতীয় দাবি পেশ করার সময় হাসপাতালের ভর্তির বিলে প্রত্যয়িত কপি দিতে হবে।
দ্বিতীয় দাবির ক্ষেত্রে দাবির ফর্মের আরেকটি সেট নথি-সহ অবশিষ্ট অর্থের জন্য আবেদন পেশ করতে হবে। যদি উভয় পলিসির একই থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর থাকে, তাহলে প্রক্রিয়াটি আরও সহজ হয়ে যায়।












Click it and Unblock the Notifications