Business Idea: পাট চাষ করে মোটা অঙ্কের রোজগার করুন! কীভাবে করবেন এই চাষ? জানুন

Business Idea: দেশের জনসংখ্যার বড় একটা অংশ এখনও কৃষিকাজের উপর নির্ভরশীল। ফসল ফলিয়ে খুব কষ্ট করেই সংসার চালাতে হয়। দেশের কৃষকরা এখনও সঠিক দাম পান না ফসলের। কষ্ট করেই সংসার চালাতে হয় দেশের কৃষকদের। তবে কৃষকদের খাদ্যের পাশাপাশি নগদী ফসলের দিকে মনোযোগ দিতে উৎসাহিত করছে কেন্দ্র।

বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা দেওয়ার পাশাপাশি বীজ-সার দিয়ে নানা ভাবে সাহায্য করে থাকে।

Jute Farming Business in india

  • Business Idea: পাটের ব্যাপক চাহিদা রয়েছে

তবে নগদী ফসলে সেরা জুট অর্থাৎ পাট। দেশ তো বটেই বিদেশের মাটিতেও পাটের ব্যাপক চাহিদা রয়েছে। গত বছরও পাটের দামের বাড়িয়েছিল সরকার। পাটের ব্যবসা (Jute Farming) করে মাসে মোটা অঙ্কের রোজগার করা যাবে। কৃষি সংক্রান্ত কোনও ব্যবসার সঙ্গে যুক্ত হতে চাইলে খালি জমিতে পাট চাষ শুরু করতে পারেন। এই চাষে অনেক রাজ্য ভর্তুকি সহ বিভিন্ন সুবিধাও দেয়।

  • Business Idea: পাট চাষ কোথায় ভালো হয়

পূর্ব ভারতে ব্যাপক হারে পাটের চাষ হয়। বিশেষ করে পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, বিহার, আসাম, উত্তর প্রদেশ এবং মেঘালয়ে পাট চাষ ব্যাপক ভাবে হয়ে থাকে। দেশের প্রায় ১০০ টি জেলায় গুরুত্বপূর্ণ ভাবে এই পাট চাষ করা হয়। সরকার পাটের বড় অংশ কিনে নেয়। আর সেই দাম ৬ শতাংশও বাড়িয়ে দিয়েছে সরকার। তাতে পাট চাষের (Jute Farming) সঙ্গে যুক্ত কৃষকদের আয় অনেকটাই বেড়েছে। তবে গোটা বিশ্বে উৎপাদিত পাটের ৫০ শতাংশ শুধুমাত্র ভারতে উত্পাদিত হয়।

  • Business Idea: পাট রফতানি করা হয় ভারত থেকে

ফলে ব্যাপক চাহিদা আছে। দেশে তো বটেই, বিদেশেও পাট এবং পাটের বিভিন্ন জিনিসের ব্যাপক চাহিদা আছে। বড় অংশে পাট রফতানি করা হয় ভারত থেকে।

  • Business Idea: পাট থেকে কি কি পণ্য হয়?

পাট একটি দীর্ঘ, নরম ও চকচকে একরকম উদ্ভিদ। এর তন্তুগুলোকে একত্র করে মোটা সুতা বা সুতো (Jute Farming) তৈরি করা হয়। আর তা দিয়ে প্যাকিংয়ের জন্য ব্যাগ, দড়ি, ঝুড়ি এবং অনেক সাজসজ্জার জিনিসও তৈরি করা হয় পাটের মাধ্যমে। যে বস্তায় শস্য বস্তাবন্দি করা হয় তা শুধুমাত্র পাট দিয়ে তৈরি। সম্প্রতি প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ফলে পাটের ব্যাগ সহ সমস্ত জিনিসের চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+