জিও-র সঙ্গে পাল্লা দিতে আইডিয়ার নয়া ক্যাশব্যাক অফার
টেলিকম সেক্টরে জিও-র সঙ্গে সমান তালে টেক্কা দিতে লড়ে যাচ্ছে আইডিয়া। কিছুদিন আগেই জিও-র তরফে ক্যাশব্যাক অফার দেওয়া হয়।
টেলিকম সেক্টরে জিও-র সঙ্গে সমান তালে টেক্কা দিতে লড়ে যাচ্ছে আইডিয়া। কিছুদিন আগেই জিও-র তরফে ক্যাশব্যাক অফার দেওয়া হয়। আর সেই মুকেশ আম্বানি গোষ্ঠীর সেই বাণিজ্যিক চালের পাল্টা হিসাবে এবার আদিত্য বিড়লা গোষ্ঠীর আইডিয়াও ম্যাকিজ ক্যাশব্যাক অফার দিচ্ছে।

মূলত , আইডিয়ার ৩৯৮ টাকা বা তার চেয়ে বেশি দামের রিচার্জ ভাউচার যাঁরা কিনবেন, তাঁদের ৫০ টাকার ৮ টি ডিসকাউন্ট ভাউচার সংস্থা দেবে। অনলাইন বা ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে যাঁরা কিনবেন এই সুযোগ তাঁদেরই দেওয়া হবে। এছাড়াও গ্রাহকরা ২৭০০ টাকার শপিং কুপনও পেয়ে যেতে পারেন। এছাড়াও কোনও আইডিয়া অ্যাপের মাধ্য়মে রিজার্চ করলে বা আইডিয়া ওয়েবসাইটের মাধ্যমে রিচার্জ করলে ক্যাশব্যাক অফার থাকছে ২০০ টাকা পর্যন্ত।
উল্লেখ্য, ৭০ দিনের জন্য ৩৯৮ টাকার রিচার্জে ১ জিবি ডেটা সমতে, লোকাল ও লোকলা, এসটিডি রয়েছে আনলিমিটেড। এছাড়াও সংস্থা ম্যাজিক ক্যাশব্যাক অফার চালু করে, গ্রাহকদের ৩৩০০ টাকা পাওয়ার সুবধা দিচ্ছে। এর আগে, জিও ঘোষণা করে,জিও-র ৩৯৮ টাকা বা তার বেশি দামের রিচার্জ করলেই আট বারে ৫০ টাকা করে ৪০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। সেই টাকা মাই জিও অ্যাপের মাধ্যমে রিডিম করা যাবে ৩০০ বা তার বেশি রিচার্জের সময় এবং ৯১ টাকা ও তার বেশি ডেটা অ্যাড-অন রিচার্জের সময়।












Click it and Unblock the Notifications