Charges ALERT! প্রতি লেনদেনে দিতে হবে অতিরিক্ত ১৫০ টাক! গ্রাহকদের ঘুম উড়িয়ে একাধিক নিয়মে রদবদল এই ব্যাঙ্কের

ইতিমধ্যে স্টেট ব্যাঙ্ক একাধিক ক্ষেত্রে বেশ কিছু নিয়মে রদবদল করেছে। যেমন টাকা তোলার ক্ষেত্রে বেশ কিছু রদবদল করা হয়েছে। বিশেষ করে চার বারের বেশি টাকা তোলার পরেই দিতে হবে চার্জ। এছাড়াও চেক বই পাওয়ার ক্ষেত্রেও বেশ কিছু নিয়মে

ইতিমধ্যে স্টেট ব্যাঙ্ক একাধিক ক্ষেত্রে বেশ কিছু নিয়মে রদবদল করেছে। যেমন টাকা তোলার ক্ষেত্রে বেশ কিছু রদবদল করা হয়েছে। বিশেষ করে চার বারের বেশি টাকা তোলার পরেই দিতে হবে চার্জ। এছাড়াও চেক বই পাওয়ার ক্ষেত্রেও বেশ কিছু নিয়মে রদবদল করা হয়েছ।

প্রাথমিক ভাবে পরিবর্তিত এই নিয়ম Basic Savings Bank Deposit (BSBD) এই অ্যাকাউন্ট হোল্ডারদের ক্ষেত্রে প্রযোজ্য। তবে ব্যাঙ্কের তরফে ইঙ্গিত, আগামিদিনে সমস্ত অ্যাকাউন্টের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। তবে স্টেট ব্যাঙ্কের পর আর্থিক লেনদেন, এটিএম সহ চেক বই পাওয়ার ক্ষেত্রে একাধিক নিয়মে রদবদল করল ICICI ব্যাঙ্ক।

১ লা অগস্ট থেকে ব্যাঙ্কের এই নিয়মে রদবদল হচ্ছে। তখনই এই নিয়মগুলি লাঘু হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে অ্যাকাউন্টের ভিত্তিতে বদলে যাবে টাকার পরিমাণও। একদিকে ক্রমশ ঘটছে মূল্যবৃদ্ধি অন্যদিকে ব্যাঙ্কেও এবার লেনদেনে বাড়তে টাকা গুনতে হবে। যা রীতিমত চাপের মধ্যবিত্তের কাছে।

টাকা লেনদেনেও গুনতে হবে টাকা!

টাকা লেনদেনেও গুনতে হবে টাকা!

টাকা লেনদেনে এবার গুনতে হবে বাড়তি টাকা। প্রত্যেক মাসে চারটি করে বিনামূল্যে লেনদেনের সুবিধা পাবেন গ্রাহকরা চারটের বেশি হয়ে গেলেই প্রত্যেক লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত ১৫০ টাকা করে গুনতে হবে। যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলেছেন সেখানে প্রত্যেকদিন ২৫ হাজার টাকা পর্যন্ত বিনামূল্যে লেনদেবন করা যাবে। এর বেশি হলে অতিরিক্ত টাকা গুনতে হবে। সর্বোচ্চ এক লক্ষ টাকা হলে প্রত্যেক ১০০০ টাকায় লাগবে পাঁচ টাকা করে। নন হোম ব্রাঞ্চের ক্ষেত্রেও এই লেনদেনের নিয়ম কার্যকর থাকছে। থার্ড পার্টির মাধ্যমে আর্থিক লেনদেন করার ক্ষেত্রে ২৫ হাজার টাকার জন্যে ১৫০ টাকা অতিরিক্ত দিতে হবে। তবে ২৫ হাজারের বেশি লেনদেন প্রয়োজন হবে না।

অ্যাকাউন্ট হিসাবে বদলে যাবে টাকার পরিমাণও!

অ্যাকাউন্ট হিসাবে বদলে যাবে টাকার পরিমাণও!

ICICI ব্যাঙ্কে বেশ কিছু অ্যাকাউন্ট আছে। যেমন রয়েছে সেলারি অ্যাকাউন্ট, সিলভার সেভিংস অ্যাকাউন্ট, গোল্ড প্রিভিলেজ সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। এই সমস্ত অ্যাকাউন্টের ক্ষেত্রে বদলে যাবে টাকার পরিমাণও। এমনআই ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে।

এটিএমে লেনদেনেও লাগবে অতিরিক্ত টাকা!

এটিএমে লেনদেনেও লাগবে অতিরিক্ত টাকা!

এটিএমে টাকা তোলার জন্যেও এবার দিতে হবে অতিরিক্ত টাকা। যদিও প্রথম তিন থেকে পাঁচটি লেনদেন এটিএমের মাধ্যমে সেটি হবে সম্পূর্ণ বিনামূল্যে। এরপর আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রতিক্ষেত্রে ২০ টাকা করে অতিরিক্ত দিতে হবে। আর্থিক লেনদেন হল না, কিন্তু ব্যালেন্স চেক হল তখন দিতে হবে প্রতি ক্ষেত্রে ৮টাকা ৫০ পয়সা করে।

চেক বই পেতেও দিতে হবে টাকা

চেক বই পেতেও দিতে হবে টাকা

চেক বই পেতে দিতে হবে অতিরিক্ত ২০ টাকা করে। এমনটাই জানানো হয়েছে ICICI ব্যাঙ্কের তরফে। গত কয়েকদিন একই ভাবে স্টেট ব্যাঙ্ক চেক বই পাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত টাকা পেতে হবে বলে জানায়। এবার সে পথেই হাটল এই ব্যাঙ্কও। তবে ১০ পাতার চেক বইয়ের জন্যে মাত্র ২০ টাকা দিতে হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+