এবার লোন মিলবে এটিএম থেকেও, বিস্তারিত জেনে নিন
এবারে লোন মিলবে এটিএম থেকেও। সম্প্রতি এমনই সুবিধা এনেছে আইসিআইসিআই ব্যাঙ্ক। তবে এই ব্য়াঙ্কে যাঁদের স্যালারি অ্যাকাউন্ট রয়েছে, কেবল তাঁরাই এই সুবিধা পাবেন
এবারে লোন মিলবে এটিএম থেকেও। সম্প্রতি এমনই সুবিধা এনেছে আইসিআইসিআই ব্যাঙ্ক। তবে এই ব্য়াঙ্কে যাঁদের স্যালারি অ্যাকাউন্ট রয়েছে, কেবল তাঁরাই এই সুবিধা পাবেন।
১৫ লক্ষ টাকা পর্যন্ত প্রি-কোয়ালিফায়েড পার্সোনাল লোন সরাসরি চলে যাবে সেভিংস অ্যাকাউন্টে।

সাধারণ কয়েকটা ধাপে আবেদন পত্র পূরণ করতে হবে আবেদনকারীকে। ওই আবেদনকারীর প্রি-চেকড সিবিল স্কোরও থাকতে হবে। তাহলেই টাকা চলে যাবে অ্যাকাউন্টে। ১৫ লক্ষ টাকা লোন মিলবে ৬০ মাসের জন্য।
লোনের টাকার কোনও অংশ তোলার পর যা অবশিষ্ট থাকবে, তার তথ্য ওই এটিএম থেকেই পেয়ে যাবে গ্রাহক।
আইসিআইসিআই ব্যাঙ্কের এটিএমে চারটি ধাপ পেরোলেই লোন পাওয়া যাবে। ডেবিট কার্ড এটিএমে ঢোকানোর পর প্রি-অ্যাপ্রুভড লোন অফার সিলেক্ট করতে হবে। গ্রাহকের যোগ্য়তা অনুযায়ী একাধিক টাকার বিভিন্ন পরিমাণ দেখানোর সম্ভাবনা। সেখান থেকেও নির্দিষ্ট অপশন সিলেক্ট করতে হবে। সেখানে থাকবে সুদের হার, প্রোসেসিং ফি এবং ইএমআই-এর পরিমাণও। শর্তাবলী্কে মান্যতা দিলেই প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সবশেষে দিতে হবে ডেবিট কার্ডের পিন।
ওপরের প্রক্রিয়ার সবকটি ধাপ ঠিকঠাক থাকলে টাকা সঙ্গে সঙ্গেই গ্রাহকের অ্যাকাউন্টে চলে যাবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications