Husqvarna Bikes: টক্কর হবে Enfield-KTM-এর সঙ্গে! ভারতের বাজারে এল Vitpilen 250 এবং Svartpilen 401
Husqvarna Bikes: Husqvarna নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান! ভারতের বাজারে লঞ্চ করল সংস্থার দুটি বাইক Vitpilen 250 এবং Svartpilen 401। দুটি বাইকের ডিজাইন সম্পূর্ণ ভাবে আলাদা, তবে অনেক ক্ষেত্রেই মিল রয়েছে এই দুটি বাইকের। Vitpilen 250 হল একটি রোডস্টার বাইক, তবে Svartpilen হল একটি স্ক্র্যাম্বলার।
এক নজরে দেখে নেওয়া যাক এই দুই বাইকের (Husqvarna Bikes) ফিচার এবং স্পেসিফিকেশন। জেনে নিন এই দুটি বাইকের দামও-

- Husqvarna Bikes: দুটি বাইকের দাম
Husqvarna Vitpilen 250 এর এক্স শোরুম প্রাইস রাখা হয়েছে 2.19 লাখ টাকা। অন্যদিকে Svartpilen 401 বাইকটির এক্স-শোরুম প্রাইস রাখা হয়েছে মাত্র 2.92 লাখ টাকা। এই দুই বাইকের (Husqvarna Bikes) দাম এবং ফিচার আগামীদিনে Royal Enfield এর একাধিক বাইককে জোর টক্কর দেবে।
- Husqvarna Bikes: Vitpilen 250
Husqvarna Vitpilen 250 একেবারে রোডস্টার মডেলে তৈরি করা হয়েছে। যেখানে গোল হেডলাইট, ক্লিপ-অন বার, একেবারে নুন্যতম বডি ওয়ার্ক দেওয়া হয়েছে নয়া Vitpilen 250 বাইকটিতে। পাশাপাশি বাইকের সিট সামান্য সামনের দিকে রাইডিং পজিশনে দেওয়া হয়েছে। যাতে লুক এবং সফর কিছুটা হলেও আরামদায়ক হয়। অন্যদিকে Husqvarna Vitpilen 250 বাইকটিতে ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেম আছে। পাশাপাশি দুটি চাকাতেই ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। হুইল সাইজ ১৭ ইঞ্চির। যা দীর্ঘ রাস্তায় রাইডারকে সুরক্ষিত রাখবে। অন্যদিকে 43 মিমি ইউএসডি ফর্ক, পিছনের দিকে মনোশক দেওয়া আছে। পাশাপাশি ৫ ইঞ্চির এলসিডি ইনস্ট্রুমেন্ট কনসল দেওয়া আছে।
- Husqvarna Bikes: ইঞ্জিন সংক্রান্ত তথ্য
অন্যদিকে Husqvarna Vitpilen 250 বাইকটিতে 249cc এর লিকিউড কুল্ড সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 30 বিএইচপি পাওয়ার এবং 25 এনএম পিক টর্ক জেনারেট করতে সক্ষম। বলে রাখা প্রয়োজন, এই LC4 ইঞ্জিন যা KTM 250 Duke -এ ব্যবহার করা হয়েছে।
- Husqvarna Bikes: Svartpilen 401
Svartpilen 401 স্ক্র্যাম্বলার বাইক একটি। বাইকের ডিজাইন একেবারেই আলাদা। এই হ্যান্ডেলবার এমন ভাবেই তৈরি করা হয়েছে যাতে রাইডার একেবারে সোজা পজিশনে বসে বাইকটি চালাতে পারে। আধুনিক টায়ার, স্পোক হুইল এবং হেডলাইটের উপর ছোট ফেডর বাইকটির লুককে আরও আধুনিক গড়ে তুলেছে। Husqvarna Svartpilen 401 বাইকটিতে 398cc এর সিঙ্গল সিলিন্ডার লিকিউড ক্লুন্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। যা 45 বিএইচপি পাওয়ার এবং 39 এনএম পিক টর্ক জেনারেট করতে সক্ষম।












Click it and Unblock the Notifications