PF withdrawal from ATMs: এটিএম থেকেই তোলা যাবে পিএফের টাকা! কীভাবে কত টাকা তোলা যাবে জানেন?
PF withdrawal from ATMs: ইপিএফও (EPFO) সদস্যদের জন্য সুখবর! খুব শীঘ্রই ATM থেকেই পিএফের টাকা তোলা যাবে। এমনটাই জানিয়েছেন শ্রমসচিব সুমিতা দেওরা (Labour Secretary Sumita Dawra)। আর তা হলে কার্যত নয়া দিগন্ত খুলে যাবে বলে মনে করা হচ্ছে। এতে চাকরিপ্রার্থীদের অনেকটাই সুবিধা হবে বলেও মনে করা হচ্ছে।
এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুমিতা জানিয়েছেন, শ্রম এবং রোজগার মন্ত্রক কর্মচারীদের আরও মসৃণ সুবিধা দিতে চায়। আর সেজন্য IT সিস্টেমকে আরও আপগ্রেড করা হচ্ছে। তবে ঠিক কবে থেকে এই সুবিধা ইপিএফও সদস্যরা (PF withdrawal from ATMs) পাবেন সে বিষয়ে স্পষ্ট ভাবে এখনও কিছু জানা যায়নি।

তবে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মে-জুন মাস থেকে এই সুবিধা পাওয়া যেতে পারে বলে জানানো হয়েছে। এই সুবিধা চালু হলে কর্মচারী, সুবিধাভোগী এবং নমিনি সদস্যরাও এটিএম থেকে তাদের পিএফের টাকা তুলতে পারবেন। শুরুর প্রথমদিনে মোট পিএফ ব্যালেন্সের মাত্র ৫০ শতাংশ পর্যন্ত টাকা তোলার সুবিধা দেওয়া হবে। পিএফ সুবিধা ভোগীর মৃত্যু হলে নমিনিকেও এটিএম থেকে টাকা তোলার (PF withdrawal from ATMs) অনুমতি দেওয়া হবে।
এক্ষেত্রে বেশ কিছু নিয়ম আনা হতে পারে বলে ইঙ্গিত! অন্যদিকে EDLI স্কিম অনুযায়ী মৃত সদস্যের পরিবারকে ৭ লাখ টাকা পর্যন্ত বিমার সুবিধা দেওয়া হবে। এই বিমা রাশিও এটিএম থেকে তোলার সুযোগ দেওয়া হবে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। ফলে টাকা তোলার জন্য পিএফ হোল্ডারকে আর এদিক-ওদিক দৌড়তে হবে না। এটিএমের মাধ্যমেই যাবতীয় সুবিধা পাওয়া যাবে।
- PF withdrawal from ATMs: কীভাবে কাজ করবে?
শ্রমসচিব সুমিতা দেওরা (Labour Secretary Sumita Dawra) জানিয়েছেন, ইপিএফও (EPFO) ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে পিএফ অ্যাকাউন্টের লিঙ্ক করা থাকবে। তবে এই বিষয়ে পরিকাঠামো উন্নয়নের কাজ চলছে বলে জানানো হয়েছে। আধিকারিকের কথায়, আগামী দু থেকে তিন মাসের মাথায় বড় বদল দেখতে পাওয়া যাবে। আর তা সুবিধা আগামী বছর অর্থাৎ ২০২৫ সাল থেকেই পিএফ অ্যাকাউন্ট হোল্ডাররা পাবেন বলে জানা গিয়েছে।
- PF withdrawal from ATMs: টাকা তোলার নিয়ম কী বলছে?
৫৫ বছর হলে ইপিএফের সম্পূর্ণ টাকা তোলা যায়। কিংবা অবসর নেওয়ার এক বছর আগে ৯০ শতাংশ পর্যন্ত টাকা তোলা সম্ভব। তবে হঠাত কোনও EPFO সদস্য বেকার হয়ে পড়লে, কিংবা চিকিৎসা সংক্রান্ত জরুরি, বাড়ি কেনা বা নির্মাণ, সদস্য/ভাইবোন/সন্তানদের বিয়ে, বা ঘর সংস্কারের মতো ক্ষেত্রেও কিছু টাকা তুলতে পারেন।












Click it and Unblock the Notifications